বৃষ্টি উপেক্ষা করে ধুকুরিয়াবেড়ার কর্মহীন মানুষের পাশে উপজেলা চেয়ারম্যান সাজেদুল (ভিডিও সহ)
০১ মে, ২০২৬ ০১:২০ অপরাহ্ন

  

বৃষ্টি উপেক্ষা করে ধুকুরিয়াবেড়ার কর্মহীন মানুষের পাশে উপজেলা চেয়ারম্যান সাজেদুল (ভিডিও সহ)

স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি
০৭-০৫-২০২০ ১১:১৪ অপরাহ্ন
বৃষ্টি উপেক্ষা করে ধুকুরিয়াবেড়ার কর্মহীন মানুষের পাশে উপজেলা চেয়ারম্যান সাজেদুল (ভিডিও সহ)

জহুরুল ইসলাম: বৃষ্টি উপেক্ষা করে বাড়ী বাড়ী গিয়ে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার ধুকুরিয়াবেড়া ইউনিয়নের বিভিন্ন গ্রামে করোনা মহামারীতে কর্মহীন দুস্থ অসহায় হওয়া মানুষকে নগদ অর্থ বিতরণ করেছেন উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম সাজেদুল।

বৃহস্পতিবার (৭ মে) বিকাল থেকে রাত পর্যন্ত বৃষ্টির মধ্যে বাড়ী বাড়ী গিয়ে বেলকুচি উপজেলার ধুকুরিয়াবেড়া ইউনিয়নের চর খাশিয়া রায়পাড়া, চরমেটুয়ানী, তালুকদার মেটুয়ানী, গোপালপুর, ধুলধিয়ার, কল্যাণ পুর গ্রামে সরকারের পাশাপাশি উপজেলা চেয়ারম্যান নুরুল ইসলাম সাজেদুল ও তার সহধর্মিনী বিশিষ্ট গার্মেন্টস ব্যবসায়ী সুমা বিশ্বাসের ব্যক্তিগত তহবিল থেকে প্রায় দুই লক্ষাধিক নগদ অর্থ দুস্থ অসহায় কর্মহীনদের মাঝে বিতরণ করে।

এসময় বেলকুচি পৌর আওয়ামীলীগের ভারপাপ্ত সভাপতি শাজাহান আলী প্রামানিক, সিরাজগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি রিয়াদ আহম্মেদ, সাবেক ইউপি সদস্য জাহের আলী, অত্র এলাকার মুরুব্বি আবু তালেব মাষ্টার, ছাত্রলীগ নেতা পাপ্পু সাহা, ফজলে রাব্বিসহ সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।


স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি ০৭-০৫-২০২০ ১১:১৪ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 629 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com