উল্লাপাড়ায় বিকাশে প্রতারণার কবল থেকে টাকা উদ্ধার
রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া)
০৭-০৫-২০২০ ০৬:১৬ অপরাহ্ন
|
|
উল্লাপাড়ায় বিকাশে প্রতারণার কবল থেকে টাকা উদ্ধার
উল্লাপাড়া প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের উল্লাপাড়া মডেল থানা পুলিশ বিকাশ প্রতারক চক্রের কবল থেকে ৫০ হাজার টাকা উদ্ধার করেছে। উদ্ধার করা টাকা বৃহস্পতিবার সকালে তার মালিক মোঃ রমজান আলীকে দেওয়া হয়েছে।
উল্লাপাড়া মডেল থানা পুলিশ সূত্রে জানা যায়,উল্লাপাড়ায় বসবাস কারী রাজশাহী জেলার গোদাগাড়ী থানার রমজান আলী গত ৩ মে থানায় তার কাছ থেকে বিকাশ চক্র ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার বিষয়ে লিখিত অভিযোগ দায়ের করেন। উল্লাপাড়া মডেল থানা এ অভিযোগের ভিত্তিতে নাটোর জেলার বাগাতিপাড়া এলাকা থেকে প্রতারক চক্রের কাছ থেকে অভিযান চালিয়ে এ টাকা উদ্ধার করেছে। উল্লাপাড়া মডেল থানা অফিসার ইনচার্জ দীপক কুমার দাস তথ্য নিশ্চিত করে জানান, এ চক্রের জড়িতদের আটকে মডেল থানা পুলিশের জোড়ালো তৎপরতা রয়েছে।
উল্লেখ্য দীপক কুমার দাস,এ থানায় যোগদান করার পর থেকে থানা পুলিশ অপরাধ দমনে ব্যাপক তৎপর হয়ে উঠেছে। থানার একটি চৌকস পুলিশ টিম নিয়ে একের পর এক অভিযান চালাচ্ছে। ইতিমধ্যে তিনি তথ্য প্রযুক্তি ব্যবহার করে হারিয়ে যাওয়া মুঠোফোন উদ্ধার সহ আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে কাজ করে যাচ্ছেন।
রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া) ০৭-০৫-২০২০ ০৬:১৬ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 388 বার দেখা হয়েছে।
পাঠকের ফেসবুক মন্তব্যঃ