প্রধানমন্ত্রীর উপহার বাড়ি বাড়ি পৌছে দিলেন চেয়ারম্যান বাবুল শেখ
০১ মে, ২০২৬ ০১:২৪ অপরাহ্ন

  

প্রধানমন্ত্রীর উপহার বাড়ি বাড়ি পৌছে দিলেন চেয়ারম্যান বাবুল শেখ

স্টাফ করেসপন্ডেন্ট, তাড়াশ
০৭-০৫-২০২০ ০৪:৫১ অপরাহ্ন
প্রধানমন্ত্রীর উপহার বাড়ি বাড়ি পৌছে দিলেন চেয়ারম্যান বাবুল শেখ

আশরাফুল ইসলাম রনি:
সিরাজগঞ্জের তাড়াশ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাবুল শেখ ভূমিহীন, হতদরিদ্র ও অসহায় পরিবারগুলোর মধ্যে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে চাল বিতরণ করেছেন। 
বৃহস্পতিবার সকালে করোনা যোদ্ধাখ্যাত তাড়াশ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাবুল শেখ বাড়ি বাড়ি গিয়ে ভূমিহীন, হতদরিদ্র ও অসহায় পরিবারগুলোর মধ্যে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে চাল বিতরণ করেন। 
প্রধানমন্ত্রীর দেয়া উপহার বিতরণকালে চেয়ারম্যান বাবুল শেখ বলেন, করোনা ভাইরাস প্রতিরোধে সরকারের নির্দেশনা মত বেশির ভাগ মানুষ ঘরের মধ্যে অবস্থান করছেন। হত দরিদ্ররা কাজ করতে না পেরে খুবই সমস্যায় পড়েছে। তাই সরকারের দেওয়া সহযোগিতা আমরা বাড়ি বাড়ি পৌঁছে দিচ্ছি। 

এ সময় উপস্থিত ছিলেন তাড়াশ সহকারী শিক্ষা অফিসার (ট্যাগ) আব্দুল লতিফ ও ইউপি সচিব নির্মল মাহাতো প্রমুখ। 


স্টাফ করেসপন্ডেন্ট, তাড়াশ ০৭-০৫-২০২০ ০৪:৫১ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 483 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com