কামারখন্দে যুবক যুবতীদের মাঝে খাদ্য সামগ্রী ও হাইজিন কিট বিতরণ করলো কেপিইউএস
০১ মে, ২০২৬ ০২:৪৩ অপরাহ্ন

  

কামারখন্দে যুবক যুবতীদের মাঝে খাদ্য সামগ্রী ও হাইজিন কিট বিতরণ করলো কেপিইউএস

মোঃ খায়রুল ইসলাম
০৭-০৫-২০২০ ০১:৩০ অপরাহ্ন
কামারখন্দে যুবক যুবতীদের মাঝে খাদ্য সামগ্রী ও হাইজিন কিট বিতরণ করলো কেপিইউএস
খাইরুল ইসলামঃ কামারখন্দে করোনা ভাইরাস মোকাবেলায় অসহায় যুবক যুবতীদের মাঝে খাদ্য সামগ্রী ও হাইজিন কিট বিতরণ করা হয়েছে।  কামারখন্দ পল্লী উন্নয়ন সংস্থা (কেপিইউএস) আয়োজনে বৃহস্পতিবার (৭মে) সকালে কামারখন্দ উপজেলা ভূমি অফিস চত্বরে উপজেলা পরিষদ চেয়ারম্যান এস,এম শহিদুল্লাহ সবুজ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে যুবক যুবতীদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন। মানুষের জন্য ফাউন্ডেশন (এমজেএফ) এর সহায়তায় উপজেলার চারটি ইউনিয়নে ৬০ জন যুবক যুবতীদের এসকল খাদ্য সামগ্রী দেয়া হয়।
 
 
তিন মাস ব্যাপী প্যাকেজে প্রতি মাসে ৬০ জন যুবক যুবতী এ সুবিধা পাবে । খাদ্য সামগ্রীর মধ্যে ছিল, চাল,ডাল,আলু,লবন,সয়াবিন তেল,সাবান,মাস্ক।  এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শিফা নুসরাত, কামারখন্দ পল্লী উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মো. আশরাফুল আলম প্রমুখ।

মোঃ খায়রুল ইসলাম ০৭-০৫-২০২০ ০১:৩০ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 523 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com