উল্লাপাড়ায় আঃলীগ অফিস তালাবদ্ধ কে কেন্দ্র করে হাতাহাতি
২৯ এপ্রিল, ২০২৬ ১২:৪৬ পূর্বাহ্ন

  

উল্লাপাড়ায় আঃলীগ অফিস তালাবদ্ধ কে কেন্দ্র করে হাতাহাতি

রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া)
০৭-০৫-২০২০ ০১:২৭ অপরাহ্ন
উল্লাপাড়ায় আঃলীগ অফিস তালাবদ্ধ কে কেন্দ্র করে হাতাহাতি

উল্লাপাড়া প্রতিনিধিঃ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আওয়ামিলীগের দলীয় অফিসে প্রবেশে বাধা দেওয়া  কে কেন্দ্র করে ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ওয়ার্ড আওয়ামিলীগের নেতাকর্মীদের মধ্যে বাকবিত-া ও হাতাহাতির ঘটনা ঘটেছে। পঞ্চক্রোশী ইউনিয়নের বন্যাকান্দি বাজার ওয়ার্ড আওয়ামী অফিসে ইউনিয়ন আঃলীগের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম লিটনের বিরুদ্ধে দলীয় অফিসে তার ব্যক্তিগত তালা ব্যবহার করে ওয়ার্ড সেক্রেটারি কে দলীয় অফিসে প্রবেশে বাঁধা নেওয়ার অভিযোগ করেন স্থানীয় আওয়ামিলীগ নেতাকর্মীরা। 

জানা যায় বন্যাকান্দি বাজারে অবস্থিত আঃলীগের অফিসে এক সপ্তাহ পূর্বে পঞ্চক্রোশী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম লিটন  পুরাতন তালা খুলে রেখে নতুন তালা ব্যবহার করেন এবং এর চাবি কাউকে দেননি। এতে স্থানীয় আওয়ামিলীগ নেতাকর্মীদের দলীয় অফিসে ডুকতে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়, পরে মঙ্গলবার দুপুরে ছাত্রলীগের আলহাজ নামে এক যুবক দলীয় অফিসের ব্যবহৃত চাবি আরিফুল ইসলাম লিটনের কাছে চাওয়াতে সে ক্ষিপ্ত হয়ে তাকে (মারধর) করেছে বলে অভিযোগ করেন তিনি। 

এ ঘটনার পর বুধবার (০৭ মে) সকালে স্থানীয় ওয়ার্ড আঃলীগ নেতা মোঃ জিন্নাহ মিয়া দলীয় অফিসের চাবি আরিফুল ইসলাম লিটনের কাছে চাওয়ায় দুজনের মধ্যে বাকবিতন্ডার সৃষ্টি হয়। পরে স্থানীয় আওয়ামিলীগ নেতাকর্মীরা, ইউনিয়ন আঃলীগের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম লিটন কে শারীরিকভাবে লাঞ্ছিত এবং ইউনিয়ন যুবলীগের সদস্য জুয়েল কে মারধর করেছে।

এ ঘটনার জের ধরে পঞ্চক্রোশী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম লিটন ৫ জন কে আসামি করে উল্লাপাড়া মডেল থানায় একটি চাঁদাবাজির অভিযোগ করেছেন। তবে অভিযুক্তদের দাবি এই মামলার কোন সত্যতা নেই এটি উদ্দেশ্য প্রনোদিত ।

পঞ্চক্রোশী ইউনিয়ন ২নং ওয়ার্ড আওয়ামিলীগের সাধারণ সম্পাদক  মোঃ জিন্নাহ মিয়া জানান আরিফুল ইসলাম লিটনের ভাই সরকারি গাছ কর্তনের অভিযুক্ত হয়েছেন এটি ফেজবুকে দেওয়াকে কেন্দ্র করে, লিটন সবাই কে গালিগালাজ করেন এতে সবাই ক্ষিপ্ত হয়ে হাতাহাতি হয়। তিনি অভিযোগ করেন সাধারণ সম্পাদক লিটন নেতাকর্মীদের কে দলীয় অফিসে ডুকতে দেয়নি এজন্য তালাবদ্ধ করে রাখছেন। 

পঞ্চক্রোশী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক  আরিফুল ইসলাম লিটন জানান করোনার কারনে দলীয় অফিস বন্ধ ছিলো, তবে দলীয় অফিসে প্রবেশে বাঁধা দেওয়ার বিষয়টি অস্বীকার করে বলেন ওয়ার্ড আওয়ামিলীগের সাধারণ সম্পাদক জিন্নাহ মিয়া তার কাছ থেকে কয়েকদিন আগে থেকেই চাঁদা দাবি করছে, চাদা না দেওয়ার জের ধরে তার ওপর ১০/১৫ জন হামলা করেছেন। 

এ বিষয়ে পঞ্চক্রোশী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আলহাজ ডেভিট জানান বন্যাকান্দি আঃলীগের দলীয় অফিসে আরিফুল ইসলাম লিটন তার ব্যক্তিগত তালা ব্যবহার করায় জিন্নাহ্ তালা নষ্ট করে দেয় এতে দুজনের মধ্যে বাকবিতন্ডা হয়। একপর্যায়ে স্থানীয় আরো লোকজন জড়ো হয়ে লিটনের সহযোগী জুয়েল নামে ছেলেটিকে মারধর করে, পরে লিটন বিক্ষিপ্ত লোকজন কে থামাতে গেলে লিটন কেও বেধর মারপিট করে। থানায় চাঁদাবাজির অভিযোগের ব্যাপারে আলহাজ ডেভিড বলেন এ ঘটনা তার জানা নেই, যদি এমন কোন অভিযোগ কেউ করে থাকে এমন ঘটনা আগে কখনো শুনি নাই। 


রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া) ০৭-০৫-২০২০ ০১:২৭ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 1356 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com