শিবগঞ্জে বিধবা ও কর্মহীন পরিবারের মাঝে ছাত্র নেতা মাছ কাঁচা বাজার বিতরণ
শিবগঞ্জ প্রতিনিধিঃ বগুড়ার শিবগঞ্জে ছাত্র নেতা আলী হাসান শুভ’র ব্যক্তিগত উদ্যোগে শিবগঞ্জ পৌরসভার ৪নং ওয়ার্ডের বিধবা ও কর্মহীন পরিবারের মাঝে বুধবার বিকাল ৩টায় বাড়ি বাড়ি গিয়ে মাছ সহ কাঁচা বাজার ও ইফতার বিতরণ করেন। এসময় তাকে সহযোগিতা করেন ছাত্র নেতা রাকিব, ইউসুফ, শিবলু, স্বাধীন, আলিম, মিনাজুল ইসলাম, সাকিব প্রমুখ। আলী হাসান শুভ বলেন, করোনা ভাইরাস এর কারণে মানুষ কর্মহীন হয়ে পড়েছে। কর্মহীন মানুষের পাশাপাশি আমি বিধবাদেরকে মাছ সহ কাঁচা বাজার বাড়ি বাড়ি গিয়ে পৌঁছে দিচ্ছি। আমার এ খাদ্য সামগ্রী বিতরণ অব্যাহত থাকবে।