উল্লাপাড়ায় ৫ শতাধিক মানুষের মাঝে ত্রাণ সহায়তা
রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া)
০৬-০৫-২০২০ ০৪:৫১ অপরাহ্ন
|
|
উল্লাপাড়ায় ৫ শতাধিক মানুষের মাঝে ত্রাণ সহায়তা
উল্লাপাড়া প্রতিনিধিঃ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় করোনা ভাইরাস মোকাবেলায় ও রমজান উপলক্ষ্যে ৫ শতাধিক অসহায় দুঃস্থ মানুষের মাঝে ত্রাণ সহায়তার করা হয়েছে।
বুধবার বিকেল ৩ টায় ঝিকিড়া গার্ড সাহেবের মোড়ে পৌরসভার ১,২ এবং ৪ নং ওয়ার্ডের গ্রামের জনসাধারণের মাঝে সামাজিক দুরত্ব বজায় রেখে ১০ কেজি করে চাউল বিতরণ করা হয়।
পৌর মেয়র এস এম নজরুল ইসলাম চাউল বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন।
উল্লাপাড়া পৌর মেয়র এস এম নজরুল ইসলাম জানান সংসদ সদস্য তানভীর ইমামের সহযোগিতায় ত্রাণ ও দূর্যোগের আওতায় করোনা ভাইরাস ও মাহে রমজান উপলক্ষ্যে এই ত্রাণ বিতরণ করা হয়েছে। আগামীতে আরো সাড়ে ৩ হাজার মানুষ কে এই ত্রাণ সহায়তা করা হবে। তিনি আরো জানান তার ব্যক্তিগত ও বিভিন্ন সহযোগিতায় পৌরসভার অসহায় দুঃস্থ মানুষের মাঝে ত্রাণ সহায়তা পৌঁছে দেওয়া হচ্ছে এটা চলমান থাকবে।
রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া) ০৬-০৫-২০২০ ০৪:৫১ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 248 বার দেখা হয়েছে।
পাঠকের ফেসবুক মন্তব্যঃ