শিরোনামঃ
নিউজরুম ০৬-০৫-২০২০ ০৩:০৩ অপরাহ্ন |
বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে মৃত্যু হয়েছে তিনজনের এবং আক্রান্ত হয়েছেন ৭৯০ জন। এক দিনের হিসাবে এটিই সর্বাধিক আক্রান্ত শনাক্তের ঘটনা। গতকাল আক্রান্তের সংখ্যা ছিল সর্বোচ্চ ৭৮৬ জন। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ১৮৬ জনে এবং আক্রান্ত ১১ হাজার ৭১৯ জন।আজ বুধবার দুপুর আড়াইটায় স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা: নাসিমা সুলতানা।তিনি আরো জানান, গত ২৪ ঘণ্টায় মোট নমুনা সংগ্রহ করা হয়েছে ৬ হাজার ৭৭১টি, পরীক্ষা করা হয়েছে ৬ হাজার ২৪১টি।
মারা যাওয়া ব্যক্তিদের সম্পর্কে জানানো হয়, তাদের দুইজনের বয়স ষাটোর্ধ্ব এবং একজনের বয়স ৪১ থেকে ৫০ বছর। এদের দুজন পুরুষ এবং একজন নারী।২৪ ঘণ্টায় আইসোলেশনে নেয়া হয়েছে ১৮৪ জনকে। এ নিয়ে মোট আইসোলেশনে নেয়া হয় ১৭৯৪ জনকে। আইসোলেশন থেকে ছাড় দেয়া হয়েছে ৯৪ জনকে এবং এ পর্যন্ত ১৩২৭ জনকে।আজকের তথ্যে ২৪ ঘণ্টায় কোনো রোগীর সুস্থতার কথা জানানো হয়নি। ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তি শনাক্ত হওয়ার কথা জানায় সরকার।১৮ মার্চ কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে প্রথম ব্যক্তির মৃত্যু হয়।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com