চৌহালীতে লাউ চাষে স্বাবলম্বী হাবিবুর রহমান
২৩ এপ্রিল, ২০২৬ ০৫:৩৬ অপরাহ্ন

  

চৌহালীতে লাউ চাষে স্বাবলম্বী হাবিবুর রহমান

সিনিয়র স্টাফ করেসপন্ডেন্ট, চৌহালি
০৬-০৫-২০২০ ১২:৪২ অপরাহ্ন
চৌহালীতে লাউ চাষে স্বাবলম্বী হাবিবুর রহমান

চৌহালী প্রতিনিধিঃ সিরাজগঞ্জের চৌহালীতে লাল তীর হাইব্রিড জাতের লাউ চাষ করে আর্থিক ভাবে স্বাবলম্বী হয়েছেন চৌহালী উপজেলার খাষকাউলিয়া ইউনিয়নের কুরকী মধ্যপাড়া গ্রামের এক সময়ের হতদরিদ্র কৃষক মোঃ হাবিবুর রহমান। উপজেলা উপসহকারি কৃষি অফিসার মোঃ ছানোয়ার হোসেনের পরামর্শে ১ হাজার ৫০০ শত টাকা খরচ করে নিজের ৫ শতাংশ জমিতে লাল তীর হাইব্রিড জাতের লাউয়ের আবাদ করেন। মাত্র ৬০-৭০ দিনে খরচ বাদে অতিরিক্ত প্রায় ১৫ হাজার টাকা আয় করেন তিনি। হাবিবুর রহমান বলেন, ৫ শতক জমিতে ১০ পিচ লাল তীর হাইব্রিড চারা রোপন করে আমি এখন আর্থিক ভাবে সাবলম্বী।তার স্ত্রী বলেন, ‘আমাদের অভাবী সংসারে আমার স্বামীর সঙ্গে সহযোগিতা করে সংসারের স্বচ্ছলতা ফিরিয়ে আনার চেষ্টা করেছি।এখন আমরা ছেলে-মেয়ে নাতী-নাতনী নিয়ে ভালো ভাবে চলছি ৷ এ বিষয়ে চৌহালী উপজেলা কৃষি অফিসার মোঃ জেরিন আহমেদ বলেন,কৃষকের যে কোনো সমস্যা সমাধানে মাঠ পর্যায়ে কৃষি কর্মকর্তারা প্রয়োজনীয় পরামর্শ প্রদান করে আসছে। সেই পরামর্শকে কাজে লাগিয়ে কৃষকরা সবজি চাষের মাধ্যমে আর্থিকভাবে স্বাবলম্বী হচ্ছেন।তিনি আরো বলেন, মেধা, শ্রম ও ইচ্ছা শক্তির দ্বারা যে কোনো কৃষকই তার ভাগ্যের পরিবর্তন করতে পারেন। এর প্রমাণ হচ্ছে মোঃ হাবিবুর রহমান।


সিনিয়র স্টাফ করেসপন্ডেন্ট, চৌহালি ০৬-০৫-২০২০ ১২:৪২ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 835 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com