তাড়াশ-বারুহাঁস আঞ্চলিক সড়ক মরণ ফাঁদ
২৭ এপ্রিল, ২০২৬ ০৩:২৬ অপরাহ্ন

  

তাড়াশ-বারুহাঁস আঞ্চলিক সড়ক মরণ ফাঁদ

সিনিয়র করেসপন্ডেন্ট, তাড়াশ
০৫-০৫-২০২০ ০৬:৫৯ অপরাহ্ন
তাড়াশ-বারুহাঁস আঞ্চলিক সড়ক মরণ ফাঁদ
এম এ মাজিদ ঃসিরাজগঞ্জের তাড়াশে তাড়াশ-বারুহাঁস আঞ্চলিক সড়কের কয়েকটি স্থানে খানা খন্দের সৃষ্টি হওয়ায় এই রাস্তাটি যেন মরণ ফাঁদ হয়ে পরেছে। যার ফলে ওই সড়কে পণ্য ও যাত্রী পরিবহণে ভোগান্তি চরমে উঠেছে। সরেজমিনে ঘটনাস্থলে গিয়ে দেখা গেছে,গত এক সপ্তাহ ধরে উপজেলার বারুহাঁস ইউনিয়নের তাড়াশ-বারুহাঁস আঞ্চলিক সড়কের বিভিন্ন স্থানে প্রায় ১০ ফুট সড়ক ভেঙ্গে খানা -খন্দের সৃষ্টি হয়েছে। পরে গত কয়েক দিনের বৃষ্টিতে সেসব খানা খন্দে পানি জমে সকল প্রকার যান চলাচল বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। এদিকে ওই সড়কের আশে পাশে বিকল্প আর কোন যাতায়াতের সড়ক না থাকায় খানা খন্দের মধ্য দিয়েই জীবনের ঝুঁকি নিয়ে যান ও পণ্য পরিবহণ করতে এলাকাবাসী বাধ্য হচ্ছেন। এতে জীবনের ঝুঁকি বাড়ছে প্রতিনিয়ই। স্থানীয় বাসিন্দা মিজানুর রহমান জানান, বর্তমানে বোরো ধান কাটার ভরা মৌসুম চলছে। আর সেখান দিয়ে ৫-৬টি ফসলীর মাঠের পাকা বোরো ধান আনা নেওয়ার সুবিধার্থে দ্রুত ওই সড়কের ভাঙ্গা অংশে সংস্কার কাজ না করলে ভোগান্তি চরম পর্যায়ে উপনিত হবে। ব্যাটারী চালিত অটোরিক্সা চালক কেরামত আলী বলেন পাকা সড়কে বেশির ভাগ এলাকায় ভাঙ্গা তাই এ কারনে প্রতিনিয়ত দুঃঘটনা ঘটে । এ প্রসঙ্গে তাড়াশ উপজেলা প্রকৌশলী বাবলু মিঞা জানান, বারুহাঁস সড়কের বেশির ভাগ অংশ ভোঙ্গে গর্তের সৃষ্টি হয়েছে বিষয়টি তার জানা নেই।

সিনিয়র করেসপন্ডেন্ট, তাড়াশ ০৫-০৫-২০২০ ০৬:৫৯ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 507 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com