শিবগঞ্জ কাল বৈশাখী ঝড়ে ব্যাপক ক্ষতি অল্পের জন্য বেঁচে গেলেন গৃহবধু সহ ২টি শিশু
০৩ মে, ২০২৬ ১০:৩০ পূর্বাহ্ন

  

শিবগঞ্জ কাল বৈশাখী ঝড়ে ব্যাপক ক্ষতি অল্পের জন্য বেঁচে গেলেন গৃহবধু সহ ২টি শিশু

নিউজরুম
০৫-০৫-২০২০ ০৫:৫২ অপরাহ্ন
শিবগঞ্জ কাল বৈশাখী ঝড়ে ব্যাপক ক্ষতি অল্পের জন্য বেঁচে গেলেন গৃহবধু সহ ২টি শিশু
শিবগঞ্জ প্রতিনিধি ঃ বগুড়ার শিবগঞ্জে বয়ে যাওয়া কাল বৈশাখী ঝড়ে ব্যাপক ক্ষতি সাধন হয়েছে। অল্পের জন্য বেঁচে গেছে গৃহবধূ সহ ২টি শিশু সন্তান। জানা যায়, মঙ্গলবার বেলা ৩ টায় কাল বৈশাখী ঝড়ে এলাকার আকবর আলীর ছেলে টিএনটি (টেলিফোন অফিসের) কর্মচারী আনোয়ার হোসেনের টীন শেড পাকা বাড়ীর ছাউনী ঝড়ে বাড়ির পার্শ্বে পুকুরে উড়ে পরে ব্যাপক ক্ষতি সাধিত হয়েছে। এসময় তার বাড়িতে থাকা তার স্ত্রী মুরশিদা খাতুন ও তার ছেলে মাশরাফী (১০) আদনান (৪) অল্পের জন্য বেঁচে যায়। এ ব্যাপারে আনোয়ার হোসেন বলেন, কাল বৈশাখী ঝড়, বৃষ্টিতে আমার বাড়ির টিনের ছাউনী সহ টিভি, ফ্রিজ, আলমারী সহ আসবাবপত্র ব্যাপক ক্ষতি সাধন হয়। এতে প্রায় ২লক্ষাধিক টাকার ক্ষতি সাধন হয়েছে। আমি একজন সামান্য কর্মচারী আমার বাড়ি ঘর ঝড়ে ক্ষতিগ্রস্থ হওয়ায় আমি দিশেহারা হয়ে পড়েছি। বর্তমানে বাড়ির আঙ্গীনায় কোন রকমে মাথা গোজার ঠাঁই করে বসবাস করছি। এ ব্যাপারে উর্ধ্বতন কর্তৃপক্ষের সুনজর সহ আর্থিক সাহায্যের আবেদন জানাচ্ছি।

নিউজরুম ০৫-০৫-২০২০ ০৫:৫২ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 295 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com