উল্লাপাড়ায় করোনা আক্রান্ত মায়ের সংস্পর্শে ছেলে ও মেয়ে আক্রান্ত একই পরিবারের ৪ জনের নমুনা সংগ্রহ
রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া)
০৫-০৫-২০২০ ০৫:২৫ অপরাহ্ন
|
|
উল্লাপাড়ায় করোনা আক্রান্ত মায়ের সংস্পর্শে ছেলে ও মেয়ে আক্রান্ত একই পরিবারের ৪ জনের নমুনা সংগ্রহ
রায়হান আলীঃ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় রোববার রাতে পৌর শহরের পশ্চিমপাড়ার এরফান আলীর স্ত্রী আলেয়া খাতুন (৪৫) নামে এক গৃহবধূ করোনা আক্রান্ত হয়ে ঢাকা মুগদা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়।
পরে করোনা আক্রান্ত গৃহবধূর লাশ স্বজনেরা প্রশাসন কে না জানিয়ে সোমবার ভোররাতে গোপনে স্থানীয় কবরস্থানে দাফন করে। করোনা আক্রান্ত ওই গৃহবধূ কে সেবা করতে গিয়ে তার ছেলে বাবু হোসেন (৩০) এবং মেয়ে লিজা খাতুন (১৭) আক্রান্ত হয়েছে। গত ২৭ এপ্রিল বাবু এবং লিজার নমুনা পরীক্ষায় করোনা পজিটিভ হয়।
মঙ্গলবার বেলা ১টার দিকে উল্লাপাড়া উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ আনোয়ার হোসেন এর নেতৃত্বে ৭ সদস্যদের একটি মেডিকেল টিম ওই গৃহবধূর বাড়িতে গিয়ে তার পরিবারে করোনা সন্দেহে আরো চার'জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। এরা হলেন আলেয়ার স্বামী-এরফান আলী(৬০), ছেলে রবিউল(২২), ছেলের বউ-নাজমা খাতুন(২৩), ও ছেলের শিশু কন্যা ববি খাতুন(৯)
এ বিষয়ে উল্লাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ আনোয়ার হোসেন জানান করোনা আক্রান্ত গৃহবধূর সংস্পর্শে তার ছেলে ও মেয়ে আক্রান্ত হয়েছে,তাদের কে মঙ্গলবারে সিরাজগঞ্জের বাগবাটি কভিট-১৯ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এবং করোনা সন্দেহ আরো চার জন কে হোম কোয়ারান্টাইনে রাখা হয়েছে।
রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া) ০৫-০৫-২০২০ ০৫:২৫ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 2564 বার দেখা হয়েছে।
পাঠকের ফেসবুক মন্তব্যঃ