গুড নেইবারস্ এর উদ্যোগে ত্রাণ সামগ্রী বিতরণ
সলঙ্গা প্রতিনিধি : আন্তর্জাতিক এনজি সংস্থা গুড নেইবারস্ বাংলাদেশ নলকা সিডিপির উদ্যোগে আইডি ভুক্ত ৩০০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। আজ মঙ্গলবার সকাল ১০ টায় কেসি ফরিদপুর উচ্চ বিদ্যালয় মাঠে ১১ টি স্কুলের আইডি ভুক্ত ৩০০ পরিবারে মাঝে ১০ কেজি চাউল,১ কেজি ডাউল, ১ কেজি লবণ,১ লিটার তেল,সাবান সহ অন্যান্য খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। করোনায় কর্মহীন, অভাবগ্রস্থ ও অসহায় পরিবারের সদস্যরা সামাজিক দুরত্ব বজায় রেখে কেসি ফরিদপুর উচ্চ বিদ্যালয় মাঠে এ সব ত্রাণ সহায়তা গ্রহন করেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,কেসি ফরিদপুর উচ্চ বিদ্যালয়ের সভাপতি ও সিডিসির সভাপতি বাহারুল ইসলাম,নলকা সিডিপির ম্যানেজার কর্ণেল কস্তা,এডমিন অফিসার কিরণ বাড়ৈ,আইজি অফিসার হরিপদ রায়,ভলেন্টিয়ার লিডার কাওছার আহমেদ,কো-অপারেটিভ চেয়ার পার্সন রোজিনা খাতুন,এসএস সাপোর্টার ইকবাল হাসান সহ অনেকে।