কাজিপুরে রমজান উপলক্ষ্যে ব্যক্তি উদ্যোগে ত্রাণ বিতরণ
০১ মে, ২০২৬ ০৫:১০ অপরাহ্ন

  

কাজিপুরে রমজান উপলক্ষ্যে ব্যক্তি উদ্যোগে ত্রাণ বিতরণ

আব্দুল জলিল
০৫-০৫-২০২০ ০৩:৫০ অপরাহ্ন
কাজিপুরে রমজান উপলক্ষ্যে ব্যক্তি উদ্যোগে ত্রাণ বিতরণ

কাজিপুর প্রতিনিধিঃ পবিত্র রমজান উপলক্ষ্যে মাসব্যাপী দুই গ্রামের মানুষকে ত্রাণ সহায়তা দিচ্ছেন কাজিপুরের পরানপুর গ্রামের চালকল ব্যবসায়ী আব্দুর রাজ্জাক। মঙ্ঘরবার দুপুরে দ্বিতীয় পর্যায়ে পরানপুর ও রশিকপুর গ্রামের একশ কুড়ি পরিবারের মাঝে চাল, ডাল, তেল, লবন, আলু, আটা ও পিয়াজ বিতরণ কাজের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী। এসময় তিনি  সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহবান জানিয়ে বলেন, পবিত্র রমজানে নিজঘরে থেকে করোনার বিপদকে মোকাবেলা করুন। নিজে সুস্থ থাকুন, অন্যকে সুস্থ রাখুন।’
 বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাজিপুর উপজেলা ভাইস চেয়ারম্যান দীন মোহাম্মদ বাবলু, সোনামুখী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শাহজাহান আলী খান, বিশিষ্ট নাট্যকার  ও লেখক সাজিদ সাজ্জাদ, কৃষকলীগ সভাপতি শাহ আলম প্রমূখ। প্রতি সাতদিন পর পর এই সহায়তা প্রদান করা হচ্ছে। 

 


আব্দুল জলিল ০৫-০৫-২০২০ ০৩:৫০ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 406 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com