চৌহালীর চরাঞ্চলে নজরুল ইসলামের ৩ হাজার পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরন
০১ মে, ২০২৬ ০৬:২৫ অপরাহ্ন

  

চৌহালীর চরাঞ্চলে নজরুল ইসলামের ৩ হাজার পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরন

সিনিয়র স্টাফ করেসপন্ডেন্ট, চৌহালি
০৫-০৫-২০২০ ০৩:৪১ অপরাহ্ন
চৌহালীর চরাঞ্চলে নজরুল ইসলামের ৩ হাজার পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরন

চৌহালী প্রতিনিধিঃওয়াটা কেমিক্যাল লিমিটিডের ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব নজরুল ইসলাম মন্ডলের উদ্যোগে যমুনা নদী দ্বারা সিরাজগঞ্জের বিচ্ছিন্ন জনপদ চৌহালী উপজেলার উমারপুর ইউনিয়নের চলাঞ্চলে করোনা প্রভাবে ক্ষতিগ্রস্ত অসহায় বেকার মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরন অব্যাহত রয়েছে। মঙ্গলবার দুপুরে ধুবুলিয়া বাজারে সামাজিক দুরত্ব বজায় রেখে অসহায় ৩ হাজার পরিবারের মাঝে রমজান উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
খাদ্য সামগ্রীর মধ্যে ছিল ৮ কেজি চাল, ১ করে কেজি চিনি, তেল ও ছোলা। এসময় উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ফারুক হোসেন সরকার, উপজেলা নির্বাহী অফিসার দেওয়ান মওদুদ আহমেদ, উমরপুর ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন মন্ডল, আওয়ামীলীগ নেতা মাসুম সিকদার, স্বেচ্ছাসেবক লীগ নেতা আরিফ সরকার, ছাত্রলীগ নেতা মহিদুল ইসলাম মোল্লা মুকুট, আব্দুর রহিম রেজা, প্রমুখ উপস্থিত ছিলেন।
ওয়াটা কেমিক্যাল লিমিটিডের ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব নজরুল ইসলাম জানান, করোনা প্রভাবে চৌহালীর চরের কর্মজীবি মানুষ গুলোই সব থেকে ক্ষতিগ্রস্ত। আমরা উপজেলা জুড়ে ১০ হাজার পরিবারের মাঝে এই খাদ্য সামগ্রী বিতরন করছি। এছাড়া থানা পুলিশ ও উপজেলা প্রশাসনের জন্যও পিপিই বিতরন হয়েছে। আগামী ঈদের কিছু দিন আগেও একই ভাবে খাদ্য সামগ্রী অসহায়দের মাঝে তুলে দেয়া হবে।

 


সিনিয়র স্টাফ করেসপন্ডেন্ট, চৌহালি ০৫-০৫-২০২০ ০৩:৪১ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 352 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com