কাজিপুরে তিনশ ভিডিপি সদস্যের মাঝে ত্রাণ বিতরণ
০১ মে, ২০২৬ ০৭:৩৬ অপরাহ্ন

  

কাজিপুরে তিনশ ভিডিপি সদস্যের মাঝে ত্রাণ বিতরণ

আব্দুল জলিল
০৫-০৫-২০২০ ০৩:২৩ অপরাহ্ন
কাজিপুরে তিনশ ভিডিপি সদস্যের মাঝে ত্রাণ বিতরণ

কাজিপুর প্রতিনিধি ঃ সিরাজগঞ্জের কাজিপুর উপজেলায় সামাজিক দূরত্ব মেনে ৩ শতাধিক আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর দুঃস্থ সদস্য-সদস্যাদের মাঝে সরকারি  ত্রাণ বিতরণ করা হয়েছে।মঙ্গল দুপুর বারটায় কাজিপুর উপজেলা পরিষদ খেলার মাঠে ভিডিপি সদস্যদের মাঝে ত্রাণ বিতরণের উদ্বোধন করেন জেলা কমান্ডান্ট মির্জা সিফাত ই খোদা ও কাজিপুর উপজেলা চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী।এ সময় প্রতি ভিডিপি সদস্যকে ৫ কেজি চাল,২ কেজি আলু, ১ কেজি ডাল, ১ লিটার  তেল, ১ কেজি  পিয়াজ, ১ টি করে মাস্ক ও হাত ধোয়ার ১ করে  সাবান  বিতরন করা হয়।উপস্থিত ছিলেন উপজেলা আনসার ও ভিডিপি (ভারপ্রাপ্ত) রাকিবুল ইসলাম।জেলা কমান্ডান্ট মির্জা সিফাত ই খোদা কালের কণ্ঠকে জানান, ‘বৈশ্বিক মহামারী করোনা ভাইরাস এর প্রাদুর্ভাবজনিত কারণে সদস্যদের ঘরে থাকতে হচ্ছে। এ কারণে উপজেলা ভিডিপি অফিসের উদ্যোগে ৩ শতাধিক আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর  দুঃস্থ ভিডিপি সদস্যের মাঝে এ ত্রাণ বিতরণ করা হয়েছে। ’


আব্দুল জলিল ০৫-০৫-২০২০ ০৩:২৩ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 583 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com