শিরোনামঃ
নিউজরুম ০৫-০৫-২০২০ ০৩:১৩ অপরাহ্ন |
শিবগঞ্জ প্রতিনিধিঃ বগুড়ার শিবগঞ্জে তুচ্ছ ঘটনায় এক কৃষকের বসত বাড়িতে দুই দফায় হামলা চালিয়ে গৃহবধু সহ আহত ৬ জন, থানায় মামলা। থানার মামলা সূত্রে জানা যায়, উপজেলার রায়নগর ইউনিয়নের দক্ষিণ কৃষ্ণপুর পরামানিক পাড়া গ্রামের মৃত দুদু মিয়ার ছেলে কৃষক বেলাল হোসেন এর সাথে দক্ষিণ কৃষ্ণপুর মন্ডলপাড়া গ্রামের বায়েজিদ আলী বাবু’র ছেলে শিহাবের সাথে বেশ কিছুদিন যাবৎ তুচ্ছ ঘটনা কেন্দ্র করে বিরোধ চলে আসছে। একপর্যায়ে গতকাল বিকাল ৫টায় শিহাব সহ তার লোকজন হাতে লাঠি-শোটা, দেশীয় অস্ত্রেশস্ত্রে সজ্জিত হয়ে বে-আইনী দলবদ্ধ হয়ে নিজাম উদ্দিন এর দোকানের সামনে অতর্কিত ভাবে হামলা চালায়। এসময় আনিছার রহমান, ধলু মিয়া, গৃহবধু খোতেজা বেগম, ওমর ফারুক ,আনছার আলী আহত হয়। আহতরা শিবগঞ্জ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এদিকে শিহাব সহ তার লোকজন রাতে আবারও বাড়িতে হামলা চালিয়ে ভাংচুর করে। এব্যাপারে বেলাল হোসেন বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। বেলাল হোসেন বলেন, প্রতিপক্ষরা প্রভাবশালী হওয়ায়, শিহাব সহ তার লোকজন অতর্কিত ভাবে হামলা চালিয়ে আমাদের আহত করেছে ও বাড়ি ঘর ভাংচুর করে ক্ষতি করে। এব্যাপারে থানা অফিসার ইনচার্জ মিজানুর রহমান বলেন, এ বিষয়ে মামলা নেওয়া হয়েছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com