নবীনগরে করোনাভাইরাসে আক্রান্ত ১১
১০ মে, ২০২৬ ১১:২২ অপরাহ্ন

  

   শিরোনামঃ

নবীনগরে করোনাভাইরাসে আক্রান্ত ১১

নিউজরুম
০৫-০৫-২০২০ ১১:১৭ পূর্বাহ্ন
নবীনগরে করোনাভাইরাসে আক্রান্ত ১১

ব্রাহ্মণবাড়িয়ার করোনা পরিস্থিতি উন্নতি হওয়ার মধ্যে হঠাৎ করে একদিনে সর্বোচ্চ ১১ জন আক্রান্ত হওয়ার খবর পাওয়াগেল।

জেলার নবীনগরে উপজেলার জাফরপুর গ্রামে এক পরিবারের ১০ জনসহ ১১ জন আক্রান্ত হওয়ার খবর গতকাল সোমবারদুপুরে নিশ্চিত করেছেন সিভিল সার্জন মো. একরাম উল্লাহ।

জেলায় এ নিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৫৭ জনে। ইতিমধ্যেই সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৩ জন। এখন ১৯ জনজেলা বক্ষব্যধি হাসপাতালসহ বিভিন্ন স্থানে আইসোলেশনে আছেন। জেলার আখাউড়া ও নাসিরনগর উপজেলায় মারাগেছেন দু’জন। সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, এখন পর্যন্ত জেলায় ১৬৭৮ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে।

এর মধ্যে ফলাফল এসেছে ১২৭৭ জনের। ৪৬ জন বাদে বাকিদের নমুনা সংগ্রহের ফলাফলে নেগেটিভ আসে। এখনওপ্রতিদিন নমুনা সংগ্রহের কাজ চলছে। পাশাপাশি ফলাফলও পাওয়া যাচ্ছে প্রতিদিন।

ফলাফল বিশ্লেষণ করে দেখা যায়, এখন আক্রান্ত রোগীর সংখ্যা অনেকটাই কমে আসে। গেল রোববার পাওয়া ফলাফলে২৪ ঘণ্টায় একজন, শনিবার পাওয়া ফলাফলে একজনও আক্রান্ত ছিলেন না। শুক্রবার পাওয়া ফলাফলে দুইজন করোনায়আক্রান্ত হন। তবে এর আগের দিন চারজন, ২৮ মার্চের ফলাফলে ছয়জন আক্রান্ত হওয়ার ফলাফল আসে। তবে সোমবারএকদিনেই ১১ জন আক্রান্ত হওয়ার খবর পাওয়া যায়।


নিউজরুম ০৫-০৫-২০২০ ১১:১৭ পূর্বাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 85 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com