শিরোনামঃ
নিউজরুম ০৫-০৫-২০২০ ১০:৩৪ পূর্বাহ্ন |
রংপুরের পীরগঞ্জ টুকুরিয়া ছাতুয়া দ্বিমুখী দাখিল মাদ্রাসার নতুন ভবন নির্মাণে অনিয়মের অভিযোগ উঠেছে। শুরুতেই মাদ্রাসার পুরাতন ইটের খোয়া দিয়ে সিসি ঢালাইয়ের কাজ করা হচ্ছে। ফলে কাজের গুনগত মান নিয়ে সংশয় দেখা দিয়েছে। এ ঘটনায় এলাকাবাসী প্রধান নির্বাহী প্রকৌশলীসহ সংশ্লিষ্ট দপ্তরে লিখিত অভিযোগ দিয়েছেন। শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের অর্থায়নে দুই কোটি ৯৪ লাখ টাকা ব্যয়ে ওই মাদ্রাসার ভবন নির্মাণের কাজটি পায় রাজধানীর একটি ঠিকাদারি প্রতিষ্ঠান।
লিখিত অভিযোগে বলা হয়েছে মাদ্রাসার সুপার একেএম শহিদুল ইসলাম ও সভাপতি রফিকুল ইসলাম রফিক সরকারি নিয়মনীতির তেয়াক্কা না করেই সাব ঠিকাদার ও ইঞ্জিনিয়ারের যোগসাজসে মাদ্রাসার ব্যবহৃত পুরাতন ইটের খোয়া দিয়ে নিম্নমানের কাজ করানো হচ্ছে। সংশ্লিষ্টরা নিজেদের স্বার্থে মহামারি করোনাভাইরাস উপেক্ষা করে বহিরাগত দিনাজপুর জেলার করোনা সংক্রমিত এলাকা থেকে শ্রমিক এনে কাজ অব্যবহৃত রেখেছেন।
এ ব্যাপারে মাদ্রাসার সুপার একেএম শহিদুল ইসলাম অভিযোগ অস্বীকার করে জানান, একটি মহল মাদ্রাসায় একাডেমিক ভবন চায় না বলেই নানা ধরণের কথা বলছেন। তবে কাজের তদারকি কর্মকর্তা ও পীরগঞ্জের উপ সহকারী প্রকৌশলী আবু সাঈদ এ ব্যাপারে কোন মন্তব্য করতে রাজি হননি।
রংপুর শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবায়ক প্রকৌশলী মিনহাজুল ইসলাম বলেন, ‘এ ধরণের অনিয়ম হলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।’
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com