কামারখন্দে খাদ্যবান্ধব কর্মসূচির ৫টি কার্ড জব্দ, আরো ১৪টি কার্ডের তদন্তে ৩ সদস্যের কমিটি
১৪ মে, ২০২৬ ০৪:৪৯ অপরাহ্ন

  

   শিরোনামঃ

কামারখন্দে খাদ্যবান্ধব কর্মসূচির ৫টি কার্ড জব্দ, আরো ১৪টি কার্ডের তদন্তে ৩ সদস্যের কমিটি

মোঃ খায়রুল ইসলাম
০৪-০৫-২০২০ ০৯:১৪ অপরাহ্ন
কামারখন্দে খাদ্যবান্ধব কর্মসূচির ৫টি কার্ড জব্দ, আরো ১৪টি কার্ডের তদন্তে ৩ সদস্যের কমিটি
খাইরুল ইসলামঃ সিরাজগঞ্জের কামারখন্দে খাদ্যবান্ধব কর্মসূচির ১০টাকা কেজি চালের ৫টি কার্ড বাতিল করেছে উপজেলা খাদ্য অধিদপ্তর। একই সঙ্গে আরো ১৪টি কার্ড যাচাই বাছাইয়ের জন্য তদন্ত কমিটি করেছে খাদ্য অধিদপ্তর। উপজেলা খাদ্য অধিদপ্তর সুত্রে জানা যায়, গত ২১ এপ্রিল উপজেলার ভদ্রঘাট ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ৭টি খাদ্যবান্ধব কর্মসূচির সুবিধাভোগীর কার্ড উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে জমা দেন। তদন্ত কমিটি করে দ্রুততম সময়ের মধ্যে কার্ড গুলোর তদন্ত প্রতিবেদন জমা দেয়ার জন্য উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তাকে নির্দেশ দেন ইউএনও। পরে গত ২২ এপ্রিল উপজেলা খাদ্য পরিদর্শক মাহমুদুল হাসান কার্ডগুলোর বিষয়ে তদন্ত করে প্রতিবেদন জমা দেন। তদন্ত প্রতিবেদন অনুযায়ী ৭টি কার্ডের মধ্যে ৩০৩, ১২১৯, ১২৩৮, ১২৩৭ ও ১২৩২ নম্বরের ৫টি কার্ড স্বচ্ছল পরিবারের নামে রয়েছে বলে প্রমাণ পাওয়া যায়। পরে উপজেলা খাদ্যবান্ধব কমিটি ৫জন কার্ডধারী স্বচ্ছল হওয়ায় তাদের কার্ডগুলো বাতিল করা হয় একই সাথে কার্ডগুলো পুনরায় প্রকৃত হতদরিদ্র বাছাই করে সংশ্লিষ্ট ইউনিয়ন তালিকা প্রণয়ন কমিটিতে উপজেলা খাদ্য অধিদপ্তর থেকে বলা হয়েছে। অপরদিকে ২৯ এপ্রিল একই ইউনিয়নের স্বচ্ছল পরিবারের ১৪ জন কার্ডধারী তাদের কার্ডগুলো ভদ্রঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কাছে জমা দিলে সেই কার্ডগুলো চেয়ারম্যান উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে জমা দেন। পরবর্তীতে এ ১৪টি কার্ডের ব্যাপারে তদন্ত কমিটি করে দ্রুততম সময়ের মধ্যে কার্ড গুলোর তদন্ত প্রতিবেদন জমা দেয়ার জন্য উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তাকে নির্দেশ দেন ইউএনও। উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা কার্ডগুলোর বিষয়ে তদন্ত করার জন্য উপজেলা কৃষি কর্মকর্তা আনোয়ার সাদাতকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছেন। কমিটির অন্য সদস্যরা হলেন, উপজেলা খাদ্য পরিদর্শক মাহমুদুল হাসান ও ভদ্রঘাট ইউনিয়ন পরিষদের সচিব। এ ব্যাপারে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা ডালিম কাজী জানান, খাদ্যবান্ধব কর্মসূচির ৭টি কার্ডের বিষয়ে তদন্ত কমিটি করে তদন্ত করার পর ৫জন কার্ডধারী স্বচ্ছল পরিবারের হওয়ায় উপজেলা খাদ্যবান্ধব কমিটির সিন্ধান্ত মোতাবেক তাদের কার্ড বাতিল করা হয় এবং বাতিলকৃত কার্ডগুলো পুনরায় হতদরিদ্র বাছাই করে তালিকায় অর্ন্তভুক্ত করার জন্য সংশ্লিষ্ট ইউনিয়ন কমিটিকে বলা হয়েছে। আর ১৪টি কার্ডের ব্যাপারে ৩ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে অতিসত্বর তদন্ত করে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। উপজেলা খাদ্যবান্ধব কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর আলম জানান, অভিযোগের প্রেক্ষিতে তদন্ত করে ৫টি কার্ডধারী স্বচ্ছল পরিবারের হওয়ায় তাদের কার্ড বাতিল করা হয়। আরো ১৪টি কার্ডের ব্যাপারে তদন্ত চলছে। তদন্ত প্রতিবেদন আসলে প্রতিবেদন অনুযায়ী সিন্ধান্ত গ্রহন করা হবে। পরবর্তীতে এমন অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার কথা জানান ইউএনও।

মোঃ খায়রুল ইসলাম ০৪-০৫-২০২০ ০৯:১৪ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 441 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com