বেলকুচিতে মাঠে নেই প্রশাসন, ত্রান বন্টনে হচ্ছে অনিয়ম
১৪ মে, ২০২৬ ০৩:৪৭ অপরাহ্ন

  

   শিরোনামঃ

বেলকুচিতে মাঠে নেই প্রশাসন, ত্রান বন্টনে হচ্ছে অনিয়ম

স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি
০৪-০৫-২০২০ ০৫:৩৪ অপরাহ্ন
বেলকুচিতে মাঠে নেই প্রশাসন, ত্রান বন্টনে হচ্ছে অনিয়ম
জহুরুল ইসলাম: সারা দেশে যখন করোনা ভাইরাস মোকাবেলায় ব্যাস্ত প্রশাসন। ঠিক সেই সময় সিরাজগঞ্জের বেলকুচি উপজেলাতে মাঠে নেই প্রশাসন। যে কারনে সরকারী বরদ্দকৃত ত্রান সামগ্রী যথাযথ ভাবে পাচ্ছেনা কর্মহীন অসহায় হতদরিদ্র মানুষ গুলো। কোথায় কখন কিভাবে এই সব ত্রান সামগ্রী বিতরন করা হচ্ছে তা জানা নেই স্থানীয় সংসদ, উপজেলা চেয়ারম্যান বা স্থানীয় আওয়ামীলীগ নেতাদের। তাঁত শিল্পে সমৃদ্ধ এই উপজেলার অধিকাংশ মানুষ এই শিল্পের সাথে জরিত। করোনা ভাইরাসের জন্য লগডাউনের ঘোষনার পর থেকে সকল তাঁত কারখানা বন্ধ থাকায় বেকার হয়ে পরেছে হাজার হাজার তাঁত শ্রমিক। অর্ধহারে অনাহারে দিন কাটছে শ্রমিক ও মালিকদের। ইতিমধ্যে স্থানীয় সংসদ সদস্য তার নিজ অর্থায়নে ত্রান বিতরন করেছেন। একই সাথে সাবেক মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রী, জেলা পরিষদের চেয়ারম্যান, তিনি জেলা পরিষদের বরাদ্দ ও নিজ অর্থায়ন থেকে ত্রান সামগ্রী বিতরন করেছেন। উপজেলা চেয়ারম্যান নিজ অর্থায়নে নগদ টাকা বিতরন করছেন। এছাড়াও বিভিন্ন সামাজিক সংগঠন সাধ্যমত খাদ্য সামগ্রী বিতরন করা হচ্ছে। ইতিমধ্যে সরকার থেকে এই উপজেলাতে ১৬৭ মেট্রিক টন চাউল ও নগদ তিন লক্ষাধিক টাকা বরাদ্দ দেয়া হয়েছে। এর মধ্যে ১৪৪ মেট্রিক টন চাল ও তিন লক্ষাধিক টাকা ছয়টি ইউনিয়নের চেয়ারম্যানদের মাধ্যেমে ও একটি পৌরসভার মেয়রের মাধ্যেমে বিতরন করা হয়েছে বলে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাসেদুল ইসলাম নিশ্চিত করেছেন। তিনি বলেন আমি নতুন এসেছি তাই এখনো অনেক কিছু ভালো ভাবে দেখা হয়নি। অনেক ইউনিয়ননের ভিতরের খবর আমার জানা নেই। স্থানীয়রা জানান, গত ১৫ এপ্রিল থেকে উপজেলা নির্বাহী অফিসার অসুস্থ্যতার জন্য দশদিনের ছুটিতে যান। দায়িত্বে থাকেন সহকারী কমিশনার ভুমি। তিনি এই ত্রান কার্যক্রম, ভ্রাম্যমান আদালত পরিচালনা সহ সব কিছুর দায়িত্ব পালনে ব্যস্ত থাকেন। এই সুযোগে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মেম্বর, মেয়র ও কাউন্সিলররা নিজেদের মতো করে বিতরন করেন ত্রান সামগ্রী। একিব্যাক্তি ভিজিডি, ন্যায্যমুল্যের চাল এবং ত্রানও পাচ্ছেন বলে অভিযোগ রয়েছে। উপজেলার সদর, বড়ধুল আর দৌলতপুর ইউনিয়নের মানুষের বিস্তার অভিযোগ সিংহভাগ মানুষ সরকারের ত্রান সামগ্রী পায়নি। এবিষয়ে বেলকুচি সদর ইউনিয়নের চেয়ারম্যান মির্জা সোলায়মান হোসেন বলেন আমার ইউনিয়নে অধিকাংশ মানুষকে ত্রান দেয়া হয়েছে। বাকিদের পর্যায়ক্রমে দেয়া হবে। বড়ধুল ইউনিয়নের চেয়ারম্যান আছের উদ্দিন জানান, আমার ইউনিয়নে সকলেই ত্রান পেয়েছে। কেউ বাকি নেই। আর দৌলতপুর ইউনিয়নের চেয়ারম্যান আশিকুর রহমান লাজুক বিশ্বাসকে ফোনে পাওয়া যায়নি। এবিষয়ে উপজেলা আওয়ামীলীগের সভাপতি একেএম ইউসুফজী খান জানান, সরকারী নির্দেশ মতো উপজেলাতে একটি ত্রান কার্যাক্রম পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। আমি এই কমিটিতে থাকলেও একটি বারও আমাকে ত্রান বন্টন মিটিংএ ডাকেনি উপজেলা প্রশাসন। তাই এই বিষয়ে আমি কিছুই জানিনা। বেলকুচি উপজেলা চেয়ারম্যান নুরুল ইসলাম সাজেদুল জানান, উপজেলা প্রশাসন তাদের মতো করে এই ত্রান সামগ্রী বন্টন করছেন। তবে পাঁচটি ইউনিয়নে বন্টনের হিসেব পেলেও দৌলতপুর আর পৌরসভার কোন হিসেব আমার জানানেই। আমি নিজ উদ্যোগে নিজের অর্থায়নে নগদ টাকা বিতরন করছি। স্থানীয় সংসদ সদস্য আলহাজ আব্দুল মমিন মন্ডল জানান, সরকারের বরাদ্দকৃত ত্রান সামগ্রী ইউনিয়ন পরিষদের মাধ্যেমে বিতরণ করা হচ্ছে। এখানে নির্বাহী অফিসার অসুস্থ্য ছিলেন তাই কিছু সমস্যা হতে পারে। তবে আমি নিজ অর্থায়নে খাদ্য সামগ্রী বিতরন করেছি আগামিতে আরো করবো। আর কেন প্রশাসন মাঠে নেই তা জেলা প্রশাসনকে অবগত করবো। সহকারী কমিশনার (ভুমি) মোহাম্মদ রহমত উল্লাহ জানান, আমি দশদিনের জন্য দায়িত্বে ছিলাম এখন নির্বাহী অফিসার চার্জ বুঝে নিয়েছেন। আমি দায়িত্বে থাকা অবস্থায় কোন অনিয়ম হয়েছে বলে আমার জানা নেই। গত সপ্তাহে দুই দিন মোবাইল কোট পরিচালনা করেছি। এখন সবকিছু নির্বাহী অফিসার বলতে পারবে। সিরাজগঞ্জ জেলা প্রশাসক ড. ফারুক আহম্মেদ জানান, ইউএনও ছুটি শেষ করে অফিস করছে। আর এসিল্যান্ড রিতিমত মাঠে কাজ করছে। ত্রান সামগ্রী বিতরনে অনিয়মের অভিযোগ খতিয়ে দেখা হবে। কোন অনিয়ম পেলে তাতখনিক ব্যবস্থা নেয়া হবে। প্রশাসন ও জন প্রতিনিধিদের আশ্বাসে আর আশ্বাস্ত হতে পারছেনা উপজেলার কর্মহীন ক্ষুধার্থ মানুষ গুলো। তারা চায় খাদ্য সহায়তা।

স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি ০৪-০৫-২০২০ ০৫:৩৪ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 1083 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com