কাজিপুরে চালিতাডাঙ্গা ইউনিয়নের দেড়'শ জেলেকে খাদ্য সহায়তা প্রদান
আব্দুল জলিল
০৪-০৫-২০২০ ০৪:০৭ অপরাহ্ন
|
|
কাজিপুরে চালিতাডাঙ্গা ইউনিয়নের দেড়'শ জেলেকে খাদ্য সহায়তা প্রদান
স্টাফ রিপোর্টারঃ:কাজিপুরে ২০১৯-২০ অর্থবছরে জাটকা আহরণ নিষিদ্ধ নিয়ম মেনে চলা জেলেদের মানবিক সহায়তা কর্মসূচির আওতায় দেয়া হয়েছে বিশেষ ভিজিএফ (খাদ্যশস্য) এর ৪০ কেজি করে চাল।
সোমবার দুপুরে উপজেলার চালিতাডাঙ্গা ইউনিয়ন পরিষদ চত্ত্বরে এ বিতরণ কাজের উদ্বোধন করেন, জেলা মৎস্য কর্মকর্তা আহাদ আলী।
ইউনিয়নের ১৫০ জন জেলের মাঝে এ চাল বিতরণ করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন, কাজিপুর উপজেলা মৎস্য কর্মকর্তা আতাউর রহমান, ইউপি চেয়ারম্যান আতিকুর রহমান মুকুল, ইউপি সচিব রফিকুল ইসলামসহ ইউপি সদস্য বৃন্দ।
আব্দুল জলিল ০৪-০৫-২০২০ ০৪:০৭ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 288 বার দেখা হয়েছে।
পাঠকের ফেসবুক মন্তব্যঃ