কাজিপুরের চালিতাডাঙ্গায় তিন'শ হতদরিদ্রের মাঝে ত্রাণ বিতরণ
০১ মে, ২০২৬ ০৭:৩৫ অপরাহ্ন

  

কাজিপুরের চালিতাডাঙ্গায় তিন'শ হতদরিদ্রের মাঝে ত্রাণ বিতরণ

আব্দুল জলিল
০৪-০৫-২০২০ ০৩:৫৬ অপরাহ্ন
কাজিপুরের চালিতাডাঙ্গায় তিন'শ হতদরিদ্রের মাঝে ত্রাণ বিতরণ
কাজিপুর প্রতিনিধিঃ করোনাকালের প্রাদুর্ভাবে দেশব্যাপী কর্মজীবী মানুষের বন্দী জীবন-যাপন করছেন। জননেত্রি শেখ হাসিনর ঘরে থাকার আহ্বানে সাড়া দেয়ায় কর্মহীন হয়ে পড়েছে সাধারণ খেটে খাওয়া মানুষ। এই পরিস্থিতিতে এসব মানুষদের খাদ্যসামগ্রি দিয়ে সহায়তা করছে সরকার। তারই ধারাবাহিকতায় সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার চালিতাডাঙ্গা ইউনিয়নের ৩ শ' পরিবারের মাঝে খাদ্যসহায়তা বিতরণ করা হয়েছে। প্রতি পরিবারকে দেয়া হয়েছে, ১০ কেজি চাল এবং সাবেক স্বাস্থ্যমন্ত্রি মোহাম্মদ নাসিম এমপির সৌজন্যে সাবেক সাংসদ প্রকৌশলী তানভীর শাকিল জয়ের অর্থায়নে ১ কেজি ছোলা ও ৫০০ গ্রাম চিনি। সোমবার দুপুরে চালিতাডাঙ্গা ইউনিয়ন পরিষদে খাদ্যসামগ্রি বিতরণ কাজের উদ্বোধন করেন, কাজিপুর উপজেলা চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান দ্বীন মোহাম্মদ বাবলু, ইউপি চেয়ারম্যান আতিকুর রহমান মুকুল, ইউপি সচিব রফিকুল ইসলামসহ সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউপি সদস্যগণ।

আব্দুল জলিল ০৪-০৫-২০২০ ০৩:৫৬ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 134 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com