কৃষকের ধান কেটে দিলো নরসিংদী মডেল থানা পুলিশ
২৩ এপ্রিল, ২০২৬ ০৫:৩৪ অপরাহ্ন

  

কৃষকের ধান কেটে দিলো নরসিংদী মডেল থানা পুলিশ

নিউজরুম
০৪-০৫-২০২০ ০৩:৪৬ অপরাহ্ন
কৃষকের ধান কেটে দিলো নরসিংদী মডেল থানা পুলিশ
নরসিংদী প্রতিনিধি:কোবিট ১৯ করোনা ভাইরাসের প্রাদুভার্বে যখন মানুষ ঘরবন্দী ঠিক সময়ে দেশের বোরো মৌসুমের কৃষকদের ধান পেকে সোনালী রঙ্গে মেতে উঠেছে। কিন্তু ধান কাটার শ্রমিকের অভাবে সেই ধান ঘরে তুলতে পারছেনা কৃষকরা। একদিকে ধান কাটার শ্রমিকের অভাব অন্যদিনে এই মৌসুমে এনজিও থেকে ঋণ নিয়ে ধান কাটার শ্রমিকের মজুরী দিতে হয়। কিন্তু সরকারের সিদ্ধান্তে দেশে লকডাউনের কারনে যাত্রীবাহী যানবাহনের নিষেধাজ্ঞা অপরদিকে ঘরে থাকার নির্দেশনা। এসব কারনে শ্রমিক পাওয়া যাচ্ছেনা। অপরদিকে এনজিও গুলোর কার্যক্রম বন্ধ থাকায় কৃষকরাও টাকাও পাচ্ছেনা। ঠিক সেই সময়ে দেশের বিভিন্ন অঞ্চলে প্রধানমন্ত্রীর নির্দেশনায় স্থানীয় জনপ্রতিনিধিদের নেতৃত্বে দলীয় লোকজন কৃষকদের ধান কেটে দিচ্ছেন। এবার নরসিংদীতে পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার এর নির্দেশনায় নরসিংদী সদর উপজেলায় কৃষকদের ধান কেটে দিলেন নরসিংদী সদর মডেল থানা পুলিশ। আজ সোমবার সকালে চরাঞ্চল নজরপুর ইউনিয়নের কালাই গোবিন্দপুর গ্রামের দরিদ্র কৃষক দুলাল মিয়ার ধান কেটে দিলেন নরসিংদী মডেল থানার পুলিশ। কোভিড-১৯ এর প্রাদুর্ভাবের শুরু থেকেই জেলা পুলিশের পক্ষ থেকে জনগণের মাঝে সচেতনতা বৃদ্ধি, স্বাস্থ্য নিরাপত্তা সামগ্রী প্রদানসহ নানামূখী কার্যক্রম গ্রহণ করেছে। এবার কৃষক দুলাল মিয়ার ৪৫ শতাংশ জমির ধান কেটে মারাই করে দেন নরসিংদী জেলার পুলিশ সদস্যরা। জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শাহেদ আহমেদ, মডেল থানার অফিসার ইনর্চাজ (ওসি) মোঃ সৈয়দুজ্জামান, পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ আতাউর রহমান, পরিদর্শক (অপারেশন) মোহাম্মাদ তোফাজ্জল হোসেন সহ নজরপুর ইউনিয়নের চেয়ারম্যান বাদল সরকারসহ পুলিশ সদস্যগণ ধান কাটায় অংশ নেন। নরসিংদী জেলা পুলিশের করোনা চলাকালীন সেবামূলক কার্যক্রম অব্যহত থাকবে বলে জানালেন পুলিশ কর্তৃপক্ষ।

নিউজরুম ০৪-০৫-২০২০ ০৩:৪৬ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 177 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com