করোনা সংকট মোকাবেলায় মাঠে সরব ময়মনসিংহের মেয়র
০১ মে, ২০২৬ ০৮:৪৫ অপরাহ্ন

  

করোনা সংকট মোকাবেলায় মাঠে সরব ময়মনসিংহের মেয়র

নিউজরুম
০৪-০৫-২০২০ ১০:৩০ পূর্বাহ্ন
করোনা সংকট মোকাবেলায় মাঠে সরব ময়মনসিংহের মেয়র

চলমান করোনা সংকটে বহুমুখী কার্যক্রম হাতে নিয়ে নগরবাসীর প্রশংসা কুঁড়িয়েছেন ময়মনসিংহ সিটি মেয়র ইকরামুল হক টিটু। সিটি কর্পোরেশনের দাপ্তরিক কাজ গুছিয়ে করার পাশাপাশি করোনা সংকটে নেওয়া বিভিন্ন উদ্যোগগুলো নিজে মাঠে নেমে তদারকি করছেন। শহর পরিচ্ছন্নতা রাখা, জীবাণুনাশক পানি ছিটানো, নাগরিকদের সচেতন করা, অসহায় মধ্যবিত্তের হাতে ত্রাণ তুলে দেওয়া, বিনা মূল্যে শাক-সবজী প্রদান, চিকিৎসকদের জন্য গাড়ীর ব্যবস্থাসহ নানা কাজ দক্ষতার সঙ্গে পালন করে যাচ্ছেন সিটি মেয়র ইকরামুল হক টিটু।

জানা গেছে, করোনা সংকট মোকাবেলায় নাগরিকদের দূর্ভোগ নিরসনে প্রধানমন্ত্রীর খাদ্য উপহার হিসেবে সিটি কর্পোরেশন এলাকায় ৭০ হাজার প্যাকেট বিতরণ করা হয়েছে। এছাড়া প্রধানমন্ত্রীর নির্দেশ ক্রমে ব্যক্তিগত তহবিল থেকেও প্রায় ৩৫ হাজার পরিবারকে সিটি মেয়র খাদ্য উপহার হিসেবে দিয়েছেন। দলের নেতা কর্মী ছাড়াও, বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক এবং স্বেচ্ছাসেবী সংগঠনের সংগঠকদের মাধ্যমে তালিকা করে সুষ্ঠুভাবে বিতরণ করা হয়েছে। এ কার্যক্রম এখনও অব্যাহত আছে। এছাড়া ময়মনসিংহ চেম্বারের সৌজন্যে পাওয়া ৪ হাজার প্যাকেট খাদ্য সামগ্রীও নগরবাসীর মাঝে বিতরণ করা হয়েছে। 

গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদের সৌজন্যে পাওয়া দেড় হাজার প্যাকেট খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে অসহায় দরিদ্রদের মাঝে। মেয়র ইকরামুল হক টিটু নিজে এসব বিষয় তদারকি করেছেন। খাদ্য সামগ্রী বিতরনে তালিকা করে তা সংশ্লিষ্টদের হাতে তুলে দেওয়া হয়েছে। এতে প্রকৃত দরিদ্ররা খাদ্য সামগ্রী পেয়েছেন।

সচেতনতা ও প্রতিরোধ মূলক কাজের অংশ হিসেবে করোনা প্রতিরোধে সিটি কর্পোরেশনের উদ্যোগে ৩০ হাজার পিছ হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করা হয়েছে। মাস্ক বিতরণ করা হয়েছে ৪৪ হাজার। হাত ধোয়ার জন্য ৫২৫টি বুথ স্থাপন হয়ছে। সচেতনতা মূলক মাইকিং চালু রয়েছে। চালু আছে ১শটি হ্যান্ড ¯েপ্র মেশিন দিয়ে জীবানু নাশক কার্যক্রম। এছাড়া জেলা সিভিল সার্জন এবং ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক এবং নার্সদের পিপিই প্রদান করা হয়েছে চিকিৎসকদের পরিবহনের জন্য গাড়ির ব্যবস্থা করা হয়েছে। ছাত্রলীগ এবং যুবলীগ কর্মীদের সহায়তায় প্রায় ২০ পরিবারে বিনামূল্যে সবজি বিতরণ করা হয়েছে। সিটি কর্পোরেশনের উদ্যোগে স্বেচ্ছাসেবকদের দ্বারা কোনো পারিশ্রমিক ছাড়া বিত্তবানদের বাড়িতে বাজার মূল্যে খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়া হচ্ছে। 

কৃষি বিশ্ববিদ্যালয় কলেজের সহকারী অধ্যাপক ভাস্কর সেনগুপ্ত বলেন, ‘ময়মনসিংহ সিটি মেয়র ইকরামুল হক টিটু বর্তমানে যে ভূমিকা রাখছেন তা সকল মহলেই প্রশংসা পাচ্ছে।’ 

ট্রেড ইউনিয়ন কেন্দ্র ময়মনসিংহ জেলা শাখার সভাপতি মাহবুব বিন ছাইফ বলেন, ‘করোনার দুঃসময়ে মেয়রকে আমরা পাশে পেয়েছি। সবাই যার যার অবস্থান থেকে এভাবে মাঠে নামলে বর্তমান সংকট মোকাবেলা করা কঠিন নয়।’


নিউজরুম ০৪-০৫-২০২০ ১০:৩০ পূর্বাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 134 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com