এসি ল্যান্ড রায়গঞ্জের হস্তক্ষেপে মুক্ত হলো মুক্তিযোদ্ধার মেয়ে ও তার স্বামী সন্তান পরিবারের যাতায়াতের রাস্তা
০৪ মে, ২০২৬ ০১:২২ পূর্বাহ্ন

  

এসি ল্যান্ড রায়গঞ্জের হস্তক্ষেপে মুক্ত হলো মুক্তিযোদ্ধার মেয়ে ও তার স্বামী সন্তান পরিবারের যাতায়াতের রাস্তা

স্টাফ করেসপন্ডেন্ট, সলংগা
০৩-০৫-২০২০ ০৮:৫৫ অপরাহ্ন
এসি ল্যান্ড রায়গঞ্জের হস্তক্ষেপে মুক্ত হলো মুক্তিযোদ্ধার মেয়ে ও তার স্বামী সন্তান পরিবারের যাতায়াতের রাস্তা
সলঙ্গা প্রতিনিধি : সিরাজগঞ্জের রায়গঞ্জ পৌরসভায় এক মুক্তিযোদ্ধার মেয়ে স্বামী সন্তান ও পরিজনকে অবরুদ্ধ জীবন থেকে মুক্ত করলেন রায়গঞ্জ উপজেলা প্রশাসন। আজ রবিবার বেলা ১১ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শামীমুর রহমানের নির্দেশনায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুবীর কুমার দাস রায়গঞ্জ থানা পুলিশের সহায়তায় ঐ পরিবারকে মুক্ত করেন। জানা যায়, অবরুদ্ধ থাকা ঐ পরিবারকে বছরের পর বছর পার্শ্ববর্তী প্রতিবেশিরা যাতায়াতের রাস্তাগুলো বন্ধ করে রেখেছিল। দীর্ঘ শালিশী বৈঠকেও সুরাহা না হলে স্থানীয় পৌর মেয়রের শরানাপন্ন হলে তিনি গত বছরের নভেম্বরে এক শালীস বৈঠকে সর্বসম্মত্তিক্রমে ঐ পরিবারকে যাতায়াতের রাস্তা দেয়ার সিদ্ধান্তে উপনীত হন এবং সেই সিদ্ধান্ত বাস্তবায়নে অপর পক্ষকে চিঠি প্রদান করা হয়। কিন্ত কেউই সে সিদ্ধান্ত বাস্তবায়নে এগিয়ে না আসায় চরম বিপদে পড়ে মুক্তিযোদ্ধার মেয়ে জেসমিন ও তার স্বামীর পরিবার। এত কিছুর পর তারা ছোট একটা গলি দিয়ে যাতায়াত করলেও গত ৪ এপ্রিল পার্শ্ববর্তী প্রতিবেশির লোকজন অবরুদ্ধ থাকা পরিবারের লোকজনকে গালিগালাজ করলে সে গলিটাও বন্ধ হয়ে যায়। ফলে চলতি বছরের এপ্রিল মাসের ৪ তারিখ থেকে ঐ অসহায় পরিবারটা অবরুদ্ধ হয়ে পড়ে। চরম উদ্বেগ উৎকন্ঠায় দিন কাটতে থাকলেও ঐ পরিবারের পাশে কেউই দাঁড়ায় নি। এমন এক পর্যায়ে রেডিও বগুড়া অন লাইন মিডিয়ার প্রতিনিধি গত ২৭ এপ্রিল "মুক্তিযোদ্ধার মেয়ে জেসমিন পরিবার ২২ দিন ধরে অবরুদ্ধ " শিরোনামে সংবাদ প্রকাশ সহ একদল সাংবাদিক ঘটনাস্থলে গিয়ে তারা বিষয়টি প্রসাশনের দৃষ্টি কামনায় সোস্যাল মিডিয়া ও বিভিন্ন অন লাইন পত্রিকায় সংবাদ প্রকাশ করায় এলাকার চারদিকে শোরগোল শুরু হয় এবং প্রশাসনের দৃষ্টি গোচর হয়। শুধু তাই নয়, অবরুদ্ধ হয়ে থাকা পরিবারের পক্ষে বিশিষ্ট মুক্তিযোদ্ধা মরহুম আব্দুর রহিমের মেয়ে জেসমিন স্বামী সন্তানের সংসারকে বাঁচাতে রায়গন্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও রায়গঞ্জ থানায় অভিযোগ দিলে উপজেলা নির্বাহী কর্মকর্তা বিষয়টি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়ার জন্য থানা অফিসার ইনচার্জ(ওসি) শহিদুল ইসলামকে অভিযোগটি ফরোয়ার্ড করেন। ওসি শহিদুল ইসলাম এসআই ফরহাদকে বিষয়টি তদন্তের জন্য পাঠালে তিনি প্রাথমিক তদন্তে এর সত্যতার প্রমান পান। এরই প্রেক্ষিতে আজ বেলা ১১ টায় রায়গন্জ থানার একদল পুলিশ নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হন উপজেলা সহকারী কমিশনার ( ভুমি) সুবীর কুমার দাস। তিনি ঐ এলাকার গন্যমান্য ব্যক্তি ও পুলিশের সহায়তায় বন্ধ করে দেয়া রাস্তা অবমুক্ত করে অবরুদ্ধ ঐ পরিবারকে মুক্ত করে আনেন। এ ব্যাপারে সহকারী কমিশনার ( ভূমি) সুবীর কুমার দাস বলেন, সরকারী ও পৌর বিধিন অনুযায়ী কোন পরিবারকে কেউই রাস্তা বন্ধ করে অবরুদ্ধ করে রাখতে পারেনা।তাছাড়া ঐ পরিবারে বয়স্ক প্রতিবন্ধী সহ একজন মুক্তিযোদ্ধা পরিবারের মেয়ে সংসার করছে। গত ১ টি মাস ধরে একটি মুক্তিযোদ্ধার মেয়ে তার স্বামী সন্তান পরিজন নিয়ে অবরুদ্ধ হয়ে আছে এটা মানবিকতাকে হার মানায়। মৌলিক অধিকার লংঘন। আমরা বিধি মোতাবেক ব্যবস্থা নিয়েছি। এরপরও কিছু করলে আইনানুযায়ী ব্যবস্থা নেয়া হবে। মুক্তিযোদ্ধার মেয়ে জেসমিন সুলতানা বলেন, এমন একটা দিন পাব আশাই করিনি। আল্লাহ তায়ালার দয়ায় রায়গঞ্জ প্রশাসনের কর্তাব্যক্তিরা আমাদের চলাচলের রাস্তা উম্মুক্ত করে দিয়ে আমাদের অবরুদ্ধ জীবন থেকে মুক্ত করায় আমরা তাদের প্রতি চির কৃতঞ্জ থাকব। সেই সাথে কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড, জেলা ও স্থানীয় সন্তান কমান্ডের কাছেও কৃতজ্ঞ। এলাকাবাসী প্রশাসনের কাজে সহযোগীতা করতে পেরে এবং ঐ পরিবারকে মুক্ত করতে পারায় তারাও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

স্টাফ করেসপন্ডেন্ট, সলংগা ০৩-০৫-২০২০ ০৮:৫৫ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 454 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com