সিরাজগঞ্জে অসাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরীর দায়ে জরিমানা
স্টাফ করেসপন্ডেন্ট, সিরাজগঞ্জ
০৩-০৫-২০২০ ০৬:১৮ অপরাহ্ন
|
|
সিরাজগঞ্জে অসাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরীর দায়ে জরিমানা
সোহাগ হাসান জয়ঃ সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার সালিদারই এলাকায় অসাস্থ্যাকর পরিবেশে সেমাই এবং চানাচুর তৈরী করা ও অবৈধভাবে রুচি চানাচুরের নাম ব্যবহার করার দায়ে ৪০ হাজার টাকা জরিমানা করেছে র্যাব-১২’র ভ্রাম্যমাণ আদালত। র্যাব-১২’র মিডিয়া অফিসার, সিনিয়র সহকারী পরিচালক লেঃ এম এম এইচ ইমরান রোববার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দুপুর থেকে বিকেল পর্যন্ত ওই এলাকায় অভিযান চালানো হয়। এ সময় সরকারি নির্দেশ অমান্য করর অসাস্থ্যকর পরিবেশে সেমাই, চানাচুর তৈরী ও অবৈধভাবে রুচি চানাচুরের নাম ব্যবহার করার দায়ে পপি ফুড প্রোডাক্সের ম্যানেজার ইদ্রিস আলীকে আটক করা হয়। পরবর্তীতে সংশ্লিষ্ট জেলার নির্বাহী অফিসার জাহাঙ্গীর আলমের আদালতে হাজির করা হলে তাকে উল্লেখিত টাকা জরিমানা করা হয়। এ অভিযানে করোনা ভাইরাস প্রতিরোধে সকলকে নিজ গৃহে অবস্থান করার আহবান জানানো হয় এবং নির্ধারিত নিত্য প্রয়োজনীয় দ্রব্যে সামগ্রীর দোকানগুলোকে সরকারি নির্দেশনা মেনে চলতে নির্দেশনা প্রদান করা হয়েছে।
স্টাফ করেসপন্ডেন্ট, সিরাজগঞ্জ ০৩-০৫-২০২০ ০৬:১৮ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 355 বার দেখা হয়েছে।
পাঠকের ফেসবুক মন্তব্যঃ