শিরোনামঃ
নিউজরুম ০৩-০৫-২০২০ ০৪:০০ অপরাহ্ন |
মানিকগঞ্জ প্রতিনিধিঃ ৩ মে: জেলার সাটুরিয়া উপজেলায় গোপালপুর গ্রামে কুয়েত সুসাইটি ফর রিলিফ নামে একটি সংগঠন খাদ্য সামগ্রী বিতরণ করেছেন। রবিবার দুপুর গোপালপুর গ্রামে কর্মহীন শতাধিক মানুষের মাঝে ৫ কেজি চাল, ২ কেজি ডাল, ৫ কেজি আলো, ২ লিটার তেল, ১ কেজি লবন, ২ কেজি মুড়ি, ১ কেজি ছোলা, সেনিটাইজার ও মাস্ক বিতরণ করেন। জেলা আওয়ামী লীগের উপদেষ্টা ও ইসলামিক ফাউন্ডেশনের সাবেক পরিচালক অ্যাডভোকেট মো. আব্দুল ওয়াদুদ বাবুর ব্যাক্তিগত উদ্যোগে সংগঠনটি এ খাদ্য সামগ্রী বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিনিধি রবিউল ইসলাম, দিঘুলিয়া ইউপি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া, বরাইদ ৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম খোকন, ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি তোতা মিয়া সহ আরও অনেকে।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com