কেমিক্যাল দিয়ে কলা পাকানোর দায়ে মানকিগঞ্জে ৫ হাজার কলা ধ্বংস
১৪ মে, ২০২৬ ০৪:৫৫ অপরাহ্ন

  

   শিরোনামঃ

কেমিক্যাল দিয়ে কলা পাকানোর দায়ে মানকিগঞ্জে ৫ হাজার কলা ধ্বংস

নিউজরুম
০২-০৫-২০২০ ০৭:৫৮ অপরাহ্ন
কেমিক্যাল দিয়ে কলা পাকানোর দায়ে মানকিগঞ্জে ৫ হাজার কলা ধ্বংস

মানিকগঞ্জ প্রতিনিধিঃ ২ মে: মানিকগঞ্জের সাটুরিয়ায় কেমিক্যাল দিয়ে কলা পাকানোর দায়ে ৫ হাজার কলা জব্দ করে ধ্বংস সেই সাথে দুই কলা  ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মানিকগঞ্জ জেলা কার্যালয় শনিবার সকালে জেলার সাটুরিয়া উপজেলার খুনিরটেক বাজারে এই অভিযান চালান।জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মানিকগঞ্জ জেলা কার্যালয় সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল  বলেন, খুনিরটেক বাজারে কলা ব্যবসায়ী সাগর হোসেন ও আইয়ুব আলীর আড়ৎ এ কেমিক্যাল সহ কেমিক্যাল মেশানো কাচা ও পাকা কলা পাওয়া যায়। মানবদেহের জন্য অত্যন্ত বিপদজনক হওয়ায় তাদের দুইজনকে ৩ হাজার করে ৬ হাজার টাকা জরিমানাসহ তাদের ৫ হাজার কলা জব্দ করে ধ্বংস করে দেওয়া হয়। এসময় কেমিক্যালও জব্দ করা হয়।অভিযানে সহযোগিতা করেন সাটুরিয়া উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর নিলুফার ইয়াসমিন ঝর্ণা ও মানিকগঞ্জ আনসার ব্যাটালিয়নের সদস্যগণ।


নিউজরুম ০২-০৫-২০২০ ০৭:৫৮ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 86 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com