পটুয়াখালীতে ৬৫ হাজার পিচ ইয়াবাসহ ৮ মাদক ব্যবসায়ী আটক
১৪ মে, ২০২৬ ০৪:৫৮ অপরাহ্ন

  

   শিরোনামঃ

পটুয়াখালীতে ৬৫ হাজার পিচ ইয়াবাসহ ৮ মাদক ব্যবসায়ী আটক

নিউজরুম
০২-০৫-২০২০ ০৬:৫১ অপরাহ্ন
পটুয়াখালীতে ৬৫ হাজার পিচ ইয়াবাসহ ৮ মাদক ব্যবসায়ী আটক
পটুয়াখালী প্রতিনিধিঃ 'চলো যাই যুদ্ধে মাদকের বিরুদ্ধে' র‍্যাবের এই কঠিন হুশিয়ারির পরও মাদক বেচা কেনায় থেমে নেই মাদকাসক্ত ব্যক্তি ও ব্যবসায়ীরা।পটুয়াখালীতে ৬৫০০০ হাজার পিচ ইয়াবাসহ ৮ মাদক ব্যবসায়ীকে আটক করে র‍্যাব-৮ এর সদস্যরা। শনিবার ০২.০৫.২০২০ মে রাত ১২টার সময় কলাপাড়ার নিশানবাড়িয়া লঞ্চঘাট এলাকা থেকে তাদের আটক করে র‍্যাব-৮ পটুয়াখালী ক্যাম্প । আজ শনিবার দুপুর ২টায় পটুয়াখালী র‍্যাব-৮ ক্যাম্পে এবিষয়ে প্রেসব্রিফিং করেন কোম্পানি কমান্ডার মোঃ রইস উদ্দিন। আটককৃতরা মাদক ব্যবসায়ীরা হলো, মোঃ বাবুল মৃধা (৪৫), মোসাঃ হাসিনা বেগম (২২), মোঃ ইউসুফ আলী (২৭), মোঃ সালাম (২৭), মোঃ নুর আলম (২৬), মোঃ ইউছুপ (২৬), শাহাজাদা (২৪), মোঃ জামাল (২৪) কে আটক করা হয়। এসময় তাদের সাথে থাকা নগদ ২,৩০,০০০ টাকাসহ একটি মোটরসাইকেল জব্দ করা হয়। এবিষয়ে র‍্যাব-৮ পটুয়াখালী ক্যাম্পের কোম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রইস উদ্দিন জানান, স্থানীয়সূত্রে জানা যায় আটককৃত মাদক ব্যবসায়ী বাবুল মৃধা ও তার স্ত্রী হাসিনা বেগম পেশাদার মাদক ব্যবসায়ী। লকডাউনের কারনে সড়ক পথে যোগাযোগ বন্ধ থাকায় কক্সবাজার এলাকা থেকে নদী পথে ট্রলারে করে কৌশলে ইয়াবা পাচার করে। আসামি বাবুল মৃধার নামে চাঁদপুর, পটুয়াখালী ও বরগুনা জেলায় প্রায় অর্ধডজন মামলা রয়েছে। এছাড়া আটককৃত মাদক ব্যাবসায়ীদের উদ্ধারকৃত ইয়াবাসহ কলাপাড়া থানায় হস্তান্তর করে হয়েছে এবং র‍্যাব বাদী হয়ে কলাপাড়া থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা করেন।

নিউজরুম ০২-০৫-২০২০ ০৬:৫১ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 98 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com