মৃত নুরুদ্দীনের করোনা পজিটিভ ছিল
০৩ মে, ২০২৬ ০৬:৩৮ পূর্বাহ্ন

  

মৃত নুরুদ্দীনের করোনা পজিটিভ ছিল

নিউজরুম
০২-০৫-২০২০ ০৫:৫৪ অপরাহ্ন
মৃত নুরুদ্দীনের করোনা পজিটিভ ছিল
নাটোর প্রতিনিধিঃ নাটোরের সিংড়া পৌরসভা এলাকার হাজীপাড়ার মৃত নুরুদ্দীন করোনা পজিটিভ ছিলেন। শনিবার রাজহশাহী বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডাঃ গোপেন্দ্রনাথ আচার্য স্বাক্ষরিত আইইডিসিআরের দৈনিক প্রতিবেদনে এ তথ্য জানা হয়েছে। নুরুদ্দীনের বয়স ছিলো ৬৫ বছর। গত ২০ এপ্রিল তার মৃত্যু হয়। নাটোর জেলা সিভিল সার্জন ডাঃ কাজী মিজানুর রহমান আইইডিসিআরের প্রতিবেদনের বিষয়টি নিশ্চিত করে জানান, নুরুদ্দীনের মৃত্যুর পর সংগৃহীত নমুনা পরীক্ষা করে পজিটিভ পাওয়া যায়। শুক্রবার ঢাকায় তার নমুনা পরীক্ষা করা হয়। গত ২০ এপ্রিল তার নমুনা সংগ্রহ করে রাজশাহী পাঠানো হয়েছিল। সেখান থেকে নমুনা ঢাকায় পাঠায়। জেলা প্রশাসক মোঃ শাহরিয়াজ জানান, মৃত নুরুদ্দিনের পরিবারকে মাননীয় প্রধানমন্ত্রীর ত্রান তহবিল থেকে ২০ হাজার টাকা প্রদান করবেন।

নিউজরুম ০২-০৫-২০২০ ০৫:৫৪ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 340 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com