নাটোরে দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার, ৪৪কেজি গাঁজা ও একটি ট্রাক জব্দ
০৩ মে, ২০২৬ ০৭:৩১ পূর্বাহ্ন

  

নাটোরে দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার, ৪৪কেজি গাঁজা ও একটি ট্রাক জব্দ

নিউজরুম
০২-০৫-২০২০ ০৫:৪৮ অপরাহ্ন
নাটোরে দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার, ৪৪কেজি গাঁজা ও একটি ট্রাক জব্দ
নাটোর প্রতিনিধিঃ নাটোরে ট্রাকে করে গাঁজা নিয়ে যাবার সময় দুইমাদক ব্যবসায়ীকে আটক করে র‌্যাব-৫। এসময় ৪৪ কেজি গাঁজা ও একটি ট্রাক জব্দ করা হয়। শুক্রবার রাত ১১টার দিকে নাটোর শহরের মাদ্রাসা মোড় এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো পাবনার ঈশ্বদীর জগন্নাথপুর ভাড়াইমারী গ্রামে আজিবর মালিথার ছেলে আরিফ মালিথা ভোলা(২৩) এবং একই উপজেলার জগন্নাথপুরের আলম বিশ্বাসের ছেলে ময়দান বিশ্বাস মুন্না(২০)। র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৫ নাটোর শহরতলীর মাদ্রাসামোড় এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় ৪৪ কেজি গাঁজা সহ ওই দুইজনকে আটক এবং একটি ট্রাক জব্দ করে র‌্যাব। এঘটনায় নাটোর সদর থানায় উভয়ের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

নিউজরুম ০২-০৫-২০২০ ০৫:৪৮ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 168 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com