তাড়াশে সেইস্কুল শিক্ষক ওই ছাত্রীকে নিয়ে ঊধাও ॥ থানায় অভিযোগ
১৪ মে, ২০২৬ ০৬:১২ অপরাহ্ন

  

   শিরোনামঃ

তাড়াশে সেইস্কুল শিক্ষক ওই ছাত্রীকে নিয়ে ঊধাও ॥ থানায় অভিযোগ

সিনিয়র করেসপন্ডেন্ট, তাড়াশ
০২-০৫-২০২০ ০২:৫৪ অপরাহ্ন
তাড়াশে সেইস্কুল শিক্ষক ওই ছাত্রীকে নিয়ে ঊধাও ॥ থানায় অভিযোগ
এম এ মাজিদ:সিরাজগঞ্জের তাড়াশে সেইস্কুল শিক্ষক আইয়ুব আলী নিজ বিদ্যালয়ের ওই ছাত্রীকে নিয়ে ঊধাও হওয়ার ঘটনায় শিক্ষকের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছে স্ত্রী মুসলিমা খাতুন হাসি। লিখিত অভিযোগে সুত্রে জানা গেছে, তাড়াশ উপজেলার সাকুয়াদীঘি গ্রামের ইউসুব আলীর ছেলে রঘুনিলী মঙ্গলবাড়িয়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক (গনিত) আইয়ুব আলী উপজেলার কালিদাসনিলী গ্রামের জহুরুল ইসলামের মেয়ে এবং একই বিদ্যালয়ের ১০ম শ্রেণীর ছাত্রী জাকিয়া সুলতানাকে নিয়ে গতকাল শুক্রবার বেলা ১১ টার দিকে পরকিয়ার টানে পালিয়ে যায়। বিষয়টি জানতে পেরে স্ত্রী মুসলিমা খাতুন হাসি শনিবার তাড়াশ থানায় প্রতিকার চেয়ে স্বামীর বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। উল্লেখ্য গত ১৬ মার্চ ওই ছাত্রীকে নিয়ে তার প্রাইভেট পড়ানোর রুমে আপত্তিকর অবস্থায় এলাকার জনগণের হাতে ধরা পড়েন। যা ওই সময়ে বিভিন্ন গন মাধ্যামে সাংবাদ প্রকাশিত হয়েছিল। এ বিষয়ে মুসলিমা খাতুন সাংবাদিকদের বলেন, শিক্ষক হয়ে অপ্রাপ্ত বয়স্ক ছাত্রীকে নিয়ে পালিয়ে যাওয়ায় লম্পট শিক্ষক স্বামীর দৃষ্টান্ত মুলক বিচার চাই। রঘুনিলী মঙ্গলবাড়িয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবিউজ্জামান নান্নু বলেন, আমার নিকট আইয়ুবের স্ত্রী এ বিষয়ে একটি লিখিত অভিযোগ দিয়েছেন। তাড়াশ থানার ওসি মাহবুবুল আলম অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, যেহেতু স্বামী-স্ত্রীর বিষয়। তাই সামাজিক ভাবে বসে এ বিষয়ে মিমাংসার পরামর্শ দেয়া হয়েছে।

সিনিয়র করেসপন্ডেন্ট, তাড়াশ ০২-০৫-২০২০ ০২:৫৪ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 1279 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com