উল্লাপাড়ায় পত্রিকা হকারদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ
২২ এপ্রিল, ২০২৬ ০৮:৪৬ পূর্বাহ্ন

  

উল্লাপাড়ায় পত্রিকা হকারদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া)
০১-০৫-২০২০ ১০:৩৫ অপরাহ্ন
উল্লাপাড়ায় পত্রিকা হকারদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

উল্লাপাড়া প্রতিনিধিঃ করোনাভাইরাসের প্রভাবে দীর্ঘদিনের কর্মহীনতায় সাধারণ মানুষের পাশাপাশি আয় রোজগার বন্ধ হয়ে পড়েছে উল্লাপাড়ার পত্রিকা হকারদেরও।

চলমান সমস্যার কথা মাথায় রেখে উল্লাপাড়ায় এসব হকারদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। উল্লাপাড়া পৌরসভার প্যানেল মেয়র ও পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদক এস এম আমিরুল ইসলাম আরজু শুক্রবার দুপুরে উল্লাপাড়া প্রেসক্লাব চত্বরে এসব খাদ্যসামগ্রী বিতরণ করেন।

খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, প্রেসক্লাবের সাধারন সম্পাদক জয়নাল আবেদীন জয়, সাংবাদিক মমতাজ হাসান রিটু, পৌর কৃষক লীগের সভাপতি মোঃ শহীদ, ডিএসবি ইন্সপেক্টর বাবু সেন প্রমুখ।

খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে উল্লাপাড়ার ৩০ জন পত্রিকা হকারদের মাঝে জরুরী খাদ্য চাল ,ডাল, তেল, আলু, লবন, চিনি, সেমাই ও ছোলা দেওয়া হয়।


রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া) ০১-০৫-২০২০ ১০:৩৫ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 471 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com