শিরোনামঃ
রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া) ০১-০৫-২০২০ ১০:৩৩ অপরাহ্ন |
উল্লাপাড়া প্রতিনিধিঃ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় সেলিনা খাতুন (৩০) নামের এক গৃহবধুর লাশ উদ্ধার করেছে উল্লাপাড়া মডেল থানা পুলিশ ।
উপজেলার উধুনিয়া ইউনিয়নের বাবুলীদহ গ্রামের আল মাহমুদের স্ত্রী সেলিনা খাতুন । সে এক কন্যা সন্তানের জননী । বাবার বাড়ির লোকজন বলছে তাকে হত্যা করা হয়েছে । এটা হত্যা না আত্মহত্যা বিষয়টি নিয়ে জনমনে প্রশ্ন দেখা দিয়েছে ।
লাশ উদ্ধারকারী মডেল থানার এস আই মোঃ ইব্রাহীম জানান গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে নয়টার দিকে বাবুলীদহ স্বামী বাড়ী থেকে গৃহবধু সেলিনা খাতুনের লাশ উদ্ধার করা হয়। সে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করে বলে জানতে পেরেছেন । তিনি লাশটি মাটিতে শুইয়ে রাখা অবস্থায় পেয়েছেন বলে জানান। এ ব্যাপারে থানায় একটি ইউডি মামলা হয়েছে।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com