সাভারে নতুন আক্রান্ত ৮ জনের ৭ জনই পোশাক শ্রমিক
১১ মে, ২০২৬ ০৩:১৪ পূর্বাহ্ন

  

   শিরোনামঃ

সাভারে নতুন আক্রান্ত ৮ জনের ৭ জনই পোশাক শ্রমিক

নিউজরুম
০১-০৫-২০২০ ০৯:৩৪ অপরাহ্ন
সাভারে নতুন আক্রান্ত ৮ জনের ৭ জনই পোশাক শ্রমিক
সাভারে গত ২৪ ঘণ্টায় নতুন করে আটজনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। তাদের মধ্যে সাতজনই পোশাক শ্রমিক। সাভার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সায়েমুল হুদা এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, করোনা শনাক্ত হওয়া ৭ পোশাক শ্রমিক উলাইল এলাকার একটি কারখানা কাজ করতেন। আর অন্যজন ধামরাই এলাকার বাসিন্দা। ডা. সায়েমুল হুদা জানান, শনাক্ত রোগীদের লালকুঠির করোনা হাসপাতালে রাখা হয়েছে। আক্রান্তদের অধিকাংশই সাভার পৌরসভার একটি এলাকার বাসিন্দা। ওই এলাকা লকডাউন করা হয়েছে। বৃহস্পতিবার সভারের ৫১ জনের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়। এর মধ্যে আটজনের ফল পজিটিভ আসে। এ নিয়ে সাভার থেকে ৪০২ জনের নমুনা পরীক্ষা করে ২৮ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হলো।

নিউজরুম ০১-০৫-২০২০ ০৯:৩৪ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 666 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com