নিম্ম মধ্যবিত্ত পঞ্চাশ পরিবারকে এক সপ্তাহের খাবার বিতরণ
০৩ মে, ২০২৬ ০৩:৩৯ অপরাহ্ন

  

নিম্ম মধ্যবিত্ত পঞ্চাশ পরিবারকে এক সপ্তাহের খাবার বিতরণ

আব্দুল জলিল
০১-০৫-২০২০ ০৪:০০ অপরাহ্ন
নিম্ম মধ্যবিত্ত পঞ্চাশ পরিবারকে এক সপ্তাহের খাবার বিতরণ
স্টাফ রিপোর্টারঃ ঃ সিরাজগঞ্জের কাজিপুরে অসহায়ের সহায় হয়ে নিন্মমধ্যবিত্ত পঞ্চাশটি পরিবারকে সাত দিনের খাবার সহায়তা প্রদান করা হয়েছে। যারা কখনই রাইনে দাঁড়িয়ে ত্রাণ নিতে পারে না অথবা কাউকে বলতেও পারে না তাদেরকে এই সহায়তা দেয়া হয়েছে। বঙ্গমাতা সাংস্কৃতিক জোটের কেন্দ্রিয় কমিটির সভাপতি শেখ শাহ আলম এবং নাম প্রকাশে অনিচ্ছুক ব্যক্তিদের সহায়তায় প্রতি পরিবারকে চাল, ডাল, চিনি, লবন, আলু, আটা ও একটি করে সাবান দেয়া হয়েছে। শুক্রবার দুপুরে সোনামুখীতে এই ত্রাণ বিতরণের উদ্বোধন করেন জোটের কাজিপুর শাখার সভাপতি বিশিষ্ট সাংবাদিক আবদুল জলিল। এসময় উপস্থিত ছিলেন সোনামুখী ইউনিয়ন শাখার সভাপতি চঞ্চল ভৌমিক, বিশিষ্ট সঙ্গীতজ্ঞ আল মামুন তালুকদার খোকন, সমাজকর্মি আনিসুর রহমান প্রমূখ।

আব্দুল জলিল ০১-০৫-২০২০ ০৪:০০ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 613 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com