বেলকুচিতে মোবাইলে গান দেখানোর কথা বলে ৭বছরের শিশুকে যৌন হয়রানির অভিযোগ
১৪ মে, ২০২৬ ০৭:১২ অপরাহ্ন

  

   শিরোনামঃ

বেলকুচিতে মোবাইলে গান দেখানোর কথা বলে ৭বছরের শিশুকে যৌন হয়রানির অভিযোগ

স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি
৩০-০৪-২০২০ ০৭:৩৭ অপরাহ্ন
বেলকুচিতে মোবাইলে গান দেখানোর কথা বলে ৭বছরের শিশুকে যৌন হয়রানির অভিযোগ
জহুরুল ইসলাম: সিরাজগঞ্জের বেলকুচিতে ৭বছরের এক শিশুকে যৌন হয়রানি করার অভিযোগ উঠেছে আব্দুল মান্নান সুতার (৫৫) নামের এক বৃদ্ধের বিরুদ্ধে। বুধবার (২৯ এপ্রিল) দুপুরে চর নিশিবয়ড়া গ্রামে আব্দুল মান্নান সুতারের প্রতিবেশি আলমগীরের বাড়ীতে মোবাইলে গান দেখানোর কথা বলে ৭ বছরের মেয়ে শিশুকে যৌন হয়রানি করে। আব্দুল মান্নান সুতার (৫৫) নামের এক ব্যক্তির বিরুদ্ধে তারই প্রতিবেশির ৭ বছরের মেয়ে শিশুকে যৌন হয়রানি করেছে বলে অভিযোগ তুলেছে ভুক্তভোগী পরিবার। স্থানীয় সূত্রে জানা যায়, গত বুধবার দুপুরে চর নিশিবয়ড়া গ্রামের মান্নান সুতারের প্রতিবেশি আলমগীরের বাড়িতে ঐ ৭ বছরের শিশু মেয়েটিকে মোবাইলে গান দেখানোর কথা বলে যৌন হয়রানি করে। প্রত্যক্ষদর্শী আলমগীরের স্ত্রী সাথী খাতুন জানায়, আমি বাসায় ছিলাম না। দুপুরে বাসায় এসে দেখি আমার আঙ্গিনায় রান্না করার জায়গাতে প্রতিবেশি মান্নান সুতার মেয়েটিকে মোবাইল হাতে দিয়ে আপত্তিকর অবস্থা বসে আছে। এটা দেখে আমি মেয়েটিকে বলি, তুমি বাড়িতে চলে যাও। তখন মান্নান সুতার আমার উপস্থিতি টের পেয়ে ওখান থেকে চলে যায়। চলে যাওয়ার সময় হাতে লাঠি নিয়ে মান্নান শিশুটিকে বলে যদি কাউকে বলে দিস তাহলে তোকে মার দেব। তখন আমি শিশু মেয়েটির মাকে ঢেকে বলি আপনার মেয়ের সমস্যা হয়েছে। আপনি ওর কাছ থেকে শুনে নিন। ভুক্তভোগীর মা জানায়, সাথীর কথা শুনে আমি আমার মেয়েকে জিজ্ঞেস করি মান্নান সুতার কি তোমার সাথে কোন খারাপ কিছু করেছে। তখন আমার ছোট্ট মেয়ে কেঁদে দিয়ে বলে আমাকে মান্নান আপত্তিকর জায়গায় আঙ্গুল দিয়েছে। আমার খুব ব্যাথা করছে। ও বলেছে আমি যদি কাউকে বলে দেই তাহলে আমাকে মারবে। আমি ঐ মানুষ রুপি জানোয়ারের উপযুক্ত শাস্তি চাই। এ বিষয়ে বেলকুচি থানা অফিসার ইনচার্জ আনোয়ারুল ইসলাম বলেন, আমরা বিষয়টি সম্পর্কে মৌখিক ভাবে অবহিত হয়েছি। তবে এখনও কোন লিখিত অভিযোগ আসেনি। অভিযোগ পেলে আইনানুসারে ব্যবস্থা নেওয়া হবে।

স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি ৩০-০৪-২০২০ ০৭:৩৭ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 1589 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com