বেলকুচি উপজেলা কিন্ডার গার্টেন শিক্ষকদের ডিসির কাছে মানবিক আবেদন
স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি
৩০-০৪-২০২০ ০৪:৩৭ অপরাহ্ন
|
|
বেলকুচি উপজেলা কিন্ডার গার্টেন শিক্ষকদের ডিসির কাছে মানবিক আবেদন
জহুরুল ইসলাম:
করোনাভাইরাস মোকাবেলায় বন্ধ রয়েছে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান। প্রাথমিকসহ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানে বেতন-ভাতা নিয়ে ঝামেলা না হলেও বিপাকে পড়েছেন সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার কিন্ডার গার্টেন স্কুলগুলোর শিক্ষকরা।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুরে বেলকুচি উপজেলা কিন্ডার গার্ডেন ঐক্য পরিষদের শিক্ষকরা নির্বাহী অফিসারের মাধ্যমে সিরাজগঞ্জ জেলা প্রশাসকের কাছে মানবিক আবেদন করেছেন।
বেলকুচি উপজেলা কিন্ডার গার্ডেন ঐক্য পরিষদের আহব্বায়ক আমিনুল ইসলাম এই প্রতিবেদককে বলেন, প্রতিষ্ঠান গুলোতে মধ্যবিত্ত নিম্নবিত্ত পরিবারের শিক্ষিত, উচ্চ শিক্ষিত বেকার মানুষ গুলো শিক্ষকতা করে। তারা শিক্ষকতা করে পরিবার পরিজন নিয়ে কোন ভাবে জীবিকা নিবাহ করে আসছে। এই প্রতিষ্টান গুলো শুধুমাত্র শিক্ষার্থীদের বেতন উপর নির্ভর।
সরকারের পক্ষ হইতে ১৬ই মার্চ থেকে প্রাণঘাতী করোনা ভাইরাসের কারনে সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষনা করা হয়। যা আজও চলমান। দীর্ঘদিন বন্ধ থাকার কারনে কোন প্রকার আয় না থাকায় শিক্ষক কর্মচারীগন আজ অসহায় হয়ে মানবেতর জীবন যাপন করছে। এ সময় অন্যান্য নেতৃবৃন্দ ও শিক্ষকগণ উপস্থিত ছিলেন।
স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি ৩০-০৪-২০২০ ০৪:৩৭ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 1080 বার দেখা হয়েছে।
পাঠকের ফেসবুক মন্তব্যঃ