খাদ্য সহায়তা না পেয়ে সিরাজগঞ্জে সড়ক অ’বরোধ করে বি’ক্ষো’ভ করেছে বাস শ্র’মিকরা
৩০ সেপ্টেম্বর, ২০২৬ ০৫:৫৭ পূর্বাহ্ন

  

খাদ্য সহায়তা না পেয়ে সিরাজগঞ্জে সড়ক অ’বরোধ করে বি’ক্ষো’ভ করেছে বাস শ্র’মিকরা

স্টাফ করেসপন্ডেন্ট, সিরাজগঞ্জ
৩০-০৪-২০২০ ০৩:৩৯ অপরাহ্ন
খাদ্য সহায়তা না পেয়ে সিরাজগঞ্জে সড়ক অ’বরোধ করে বি’ক্ষো’ভ করেছে বাস শ্র’মিকরা
সোহাগ হাসান জয়ঃ সিরাজগঞ্জ খাদ্য সহায়তা না পেয়ে সিরাজগঞ্জে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে বাস শ্রমিকরা। শ্রমিকরা জানান, প্রায় দেড় মাস যাবত বাস চলাচল বন্ধ থাকায় সিরাজগঞ্জের অধিকাংশ বাস শ্রমিক অর্ধাহারে দিন কাটাচ্ছে। বিষয়টি নিয়ে সাধারন শ্রমিকরা বার বার নেতাদের কাছে গেলেও তাদের পক্ষ থেকে কোন সহায়তা না পাওয়ায়। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টা থেকে দুপুর পর্য ন্ত সিরাজগঞ্জ এম এ মতিন বাস টার্মিনালের সামনে সাধারন শ্রমিকরা খাদ্য সহায়তা ও বাস চলাচলের দাবীতে আঞ্চলিক সড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকে। এসময় সড়কের দুই পাশে শতাধিক ট্রাক,কাভার্ড ভ্যান সহ যানবাহন আটকা পড়ে। পুলিশ এসে অবরোধ তুলে নেয়ার চেষ্টা করলে শ্রমিকরা বিক্ষোভ করতে থাকে। পরে দেড় ঘন্টা পর সিরাজগঞ্জ বাস শ্রমিক ইউনিয়নের সভাপতি সুলতান মাহমুদ ও সাধারন সম্পাদক আনছার আলী এসে শ্রমিকদের দাবী মেনে নেয়ার আশ্বাস দিলে শ্রমিকরা অবরোধ তুলে নেয়।

স্টাফ করেসপন্ডেন্ট, সিরাজগঞ্জ ৩০-০৪-২০২০ ০৩:৩৯ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 620 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com