বেলকুচিতে শিকারিসহ চারটি ডাহুক পাখি উদ্ধার ও অবমুক্ত
২৪ এপ্রিল, ২০২৬ ০৪:২২ পূর্বাহ্ন

  

বেলকুচিতে শিকারিসহ চারটি ডাহুক পাখি উদ্ধার ও অবমুক্ত

স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি
৩০-০৪-২০২০ ০২:৫৯ অপরাহ্ন
বেলকুচিতে শিকারিসহ চারটি ডাহুক পাখি উদ্ধার ও অবমুক্ত
জহুরুল ইসলাম: শিকারি ডাহুক দিয়ে ফাঁদ বানিয়ে খাঁচায় বন্দী করা হচ্ছে। নতুন ডাহুক শিকার করে বিভিন্ন জায়গায় বিক্রি করা হচ্ছে উচ্চ মূল্যে। এভাবে ডাহুক শিকারের সন্ধান পেয়ে বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকালে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার দৌলতপুর ইউনিয়নের আজগাড়া গ্রামে থেকে সেলিম হোসেন কে চারটি ডাহুক পাখি সহ আটক করে পরিবেশবাদি সংগঠন দি বার্ড সেফটি হাউজ। আটক হওয়া সেলিম হোসেন আর কোন দিন পাখি শিকার করবেন না শর্তে ছেড়ে দেওয়া হয়। স্থানীয় লোকজনের উপস্থিতে মুক্ত আকাশে ৪ টি ডাহুক পাখি অবমুক্ত করে দেওয়া হয়। এছাড়াও পাখি খাঁচা ও নেট নষ্ট করে ফেলা হয়েছে৷ পরিবেশবাদি সংগঠন দি বার্ড সেফটি হাউজের চেয়ারম্যান মামুন বিশ্বাস এই প্রতিবেদককে জানান, দীর্ঘদিন ধরে ডাহুক শিকারের কাজ করে আসছেন সেলিম হোসেন। শিকারি সেলিম ডাহুক পাখিটাকে ৮ হাজার টাকা দিয়ে অনেক আগে কিনেছেন৷ এরপর দীর্ঘদিন ধরে এক ধরনের শিস বাজানো হয় ডাহুকের সামনে। শিস শুনে শুনে ডাহুক নিজেই ডাকাডাকি শুরু করে। তার ডাকে অন্য ডাহুক চলে আসে খাঁচার ভেতর। এ খাঁচাটিও অনেকটা ডাহুক বাসার মতো তৈরি করা। খাঁচায় বসিয়ে রাখা হয় শিকারি ডাহুককে। শিস বাজানোর সঙ্গে সঙ্গেই ডাকাডাকি শুরু করে ওই শিকারি ডাহুক । তার ডাকে সাড়া দিয়ে আরেকটি ডাহুক ঢুকে পড়ে ফাঁদের ভেতর। তিনি আরও জানান, পুরো উত্তরবঙ্গে এভাবেই পাখি ধরা হয়ে থাকে।

স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি ৩০-০৪-২০২০ ০২:৫৯ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 957 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com