শিরোনামঃ
স্টাফ করেসপন্ডেন্ট, তাড়াশ ৩০-০৪-২০২০ ০১:৩৬ অপরাহ্ন |
আশরাফুল ইসলাম রনি:সিরাজগঞ্জের তাড়াশে গুল্টাবাজার শহীদ এম. মুনসুর আলী ডিগ্রী কলেজের নির্মাণাধীন গেট ধসে ৪ জন নিহতের ঘটনায় অধ্যক্ষ আসাদুজ্জামান ওরফে বাচ্চুসহ ৮ জনের নামে আরেকটি মামলা দায়ের হয়েছে। গেট ধসের ঘটনায় নিহত উপজেলার বারুহাস ইউনিয়নের বস্তুল গ্রামের রাশিদুল হকের স্ত্রী মিম খাতুন বাদী হয়ে তাড়াশ আমলী আদালতে মামলাটি করেন।
এর আগে নিহত তোজাম্মেল হকের জামাতা আব্দুল সাত্তার অধ্যক্ষকে আসামী করে মামলা করেন। এ দিকে ওই অধ্যক্ষের বিরুদ্ধে পরপর দুটি মামলা হলেও অজ্ঞাত কারণে প্রশাসন তাকে আটক করছেন না বলে ভুক্তভোগীদের অভিযোগ করেছেন।
প্রসঙ্গত, গত ১৭ মার্চ গুল্টাবাজার শহীদ এম. মুনসুর আলী ডিগ্রী কলেজের নির্মাণাধীন গেট ধসে ৪ জন নিহত হন। নিহতরা হলেন, তাড়াশের তালম ইউনিয়নের গাবরগাড়ী গ্রামের জাহিরুলের ছেলে তোজাম্মেল হক (৫৬), বারুহাঁস ইউনিয়নের বস্তুল গ্রামের সুলতানের ছেলে রাশিদুল ইসলাম (২৭), সিংড়া উপজেলার নিশ্চিন্তপুর গ্রামের শাহাদত হোসেনের ছেলে আসিফ (১৪), শাহজাদপুর উপজেলার বাসিন্দা গরুর ব্যাপারী খাদেম আলী (৫০)।
তাড়াশ থানার ওসি মো. মাহবুবুল আলম জানান, এ ঘটনায় থানায় আরেকটি মামলা তদন্তাধীন রয়েছে।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com