উল্লাপাড়ায় সরকারি গাছ কেটে নেওয়ার অভিযোগে আটক ১
রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া)
৩০-০৪-২০২০ ১১:১৯ পূর্বাহ্ন
|
|
উল্লাপাড়ায় সরকারি গাছ কেটে নেওয়ার অভিযোগে আটক ১
উল্লাপাড়া প্রতিনিধিঃ
বৃহস্পতিবার দিবাগত রাতে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় অবৈধভাবে সরকারি গাছ কেটে নেওয়ার অভিযোগে আলহাজ আলী (৩০) নামে একজন কে আটক করেছে পুলিশ। আলহাজ পঞ্চক্রোশী ইউনিয়নের চর-কালিগঞ্জের শামসুল মণ্ডলের ছেলে এবং পঞ্চক্রোশী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক লিটনের ছোটভাই।
এরআগে বুধবার সকালে উপজেলার পঞ্চক্রোশী ইউনিয়নের চর-কালিগঞ্জ আঞ্চলিক সড়কে সামাজিক বনায়নের আওতায় বন বিভাগের রোপণকৃত পুরাতন বিশাল আকৃতির আকাশমণি গাছ অবৈধভাবে কেটে নেওয়ার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে গাছ জব্দ করে এবং এরসাথে জড়িত চর-কালিগঞ্জ গ্রামের পরান শেখের ছেলে মাইনুল, শামসুল মণ্ডল ছেলে আলহাজ,এবং ফজল প্রাং ছেলে আলতাফ পালিয়ে যায়।
স্থানীয়রা জানান চর-কালিগঞ্জ গ্রামের পরান শেখের ছেলে মাইনুল, শামসুল মণ্ডল ছেলে আলহাজ,এবং ফজল প্রাং ছেলে আলতাফ সরকারি গাছ কেটে নেওয়ার সময় সবাই বাঁধা দিলে ভয়ভীতি দেখিয়ে তারা গাছ কেটে ফেলে।
এরআগেও মাইনুল,আলহাজ এবং আলতাফ চর-কালিগঞ্জ আঞ্চলিক সড়কের সরকারি গাছ কেটে বিক্রি করার অভিযোগ রয়েছে।
এ বিষয়ে উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আরিফুজ্জামান জানান সরকারি গাছ কেটে নেওয়ার ব্যপারে পুলিশ কে আইনগত ব্যবস্থা নেওয়া জন্য চিঠি দেওয়া হয়েছে।
উল্লাপাড়া মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা দীপক কুমার দাশ পিপিএম জানান আটককৃতর নামে মামলা দায়েরের প্রস্তুতি চলছে জড়িত সবাই কে আইনের আওতায় আনা হবে।
রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া) ৩০-০৪-২০২০ ১১:১৯ পূর্বাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 623 বার দেখা হয়েছে।
পাঠকের ফেসবুক মন্তব্যঃ