কামারখন্দে শ্রমজীবি কর্মহীন মানুষের মাঝে কমিউনিস্ট পার্টির খাদ্য সামগ্রী বিতরণ
০৩ মে, ২০২৬ ০৫:৩৫ অপরাহ্ন

  

কামারখন্দে শ্রমজীবি কর্মহীন মানুষের মাঝে কমিউনিস্ট পার্টির খাদ্য সামগ্রী বিতরণ

মোঃ খায়রুল ইসলাম
৩০-০৪-২০২০ ০৩:২৪ পূর্বাহ্ন
কামারখন্দে শ্রমজীবি কর্মহীন মানুষের মাঝে কমিউনিস্ট পার্টির খাদ্য সামগ্রী বিতরণ
খাইরুল ইসলামঃ সিরাজগঞ্জে কামারখন্দ উপজেলায় কমিউনিস্ট পার্টির উদ্যোগে শ্রমজীবি অসহায় দুঃস্থ, কর্মহীন মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার (২৯ এপ্রিল ) রাত আটটার দিকে উপজেলার রায়দৌলতপুর বাঁশবাড়িয়া বাজারে ৩০টি অসহায় শ্রমজীবি কর্মহীন পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। কামারখন্দ উপজেলা পরিষদ চেয়ারম্যান এস,এম শহিদুল্লাহ সবুজের ব্যবস্থাপনা ও কমিউনিস্ট পার্টির অর্থায়ণে করোনা ভাইরাসে শ্রমজীবি অসহায় কর্মহীন মানুষের মাঝে নিয়মিত খাদ্য সামগ্রী বিতরণ করবে কমিউনিস্ট পার্টি এমনটাই জানিয়েছেন উপজেলা পরিষদ চেয়ারম্যান। খাদ্য সামগ্রীর মধ্যে ছিল চাল,ডাল,আলু,পিয়াজ,সয়াবিন তৈল,লবন। খাদ্য সামগ্রী বিতরণে সময় উপস্থিত ছিলেন, কামারখন্দ উপজেলা শাখার কমিউনিস্ট পার্টির সভাপতি বারিক তালুকদার, সাবেক সভাপতি কমরেড আলম মন্ডল প্রমুখ।

মোঃ খায়রুল ইসলাম ৩০-০৪-২০২০ ০৩:২৪ পূর্বাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 342 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com