বেলকুচিতে কর্মহীনদের সহায়তায় যুবলীগের আহব্বায়ক রেজা (ভিডিও সহ)
০৩ মে, ২০২৬ ০৫:৩৬ অপরাহ্ন

  

বেলকুচিতে কর্মহীনদের সহায়তায় যুবলীগের আহব্বায়ক রেজা (ভিডিও সহ)

স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি
২৯-০৪-২০২০ ১১:০২ অপরাহ্ন
বেলকুচিতে কর্মহীনদের সহায়তায় যুবলীগের আহব্বায়ক রেজা (ভিডিও সহ)
জহুরুল ইসলাম: সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা যুবলীগের আহব্বায়ক সাজ্জাদুল হক রেজা প্রতিদিন ও রাতে করোনা দুর্যোগে কর্মহীনদের খাদ্য সামগ্রী ও নগদ অর্থ সহায়তা করছেন। এছাড়া করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের প্রথম থেকে জন-সচেতনায় লিফলেট, মাস্ক ও সেনিটাইজার বিতরন করে আসছে। বুধবার (২৯ এপ্রিল) বিকাল থেকে রাত প্রর্যন্ত বেলকুচি থানা সংলগ্ন তার বাড়ী থেকে ও উপজেলার বিভিন্ন স্থানে করোনায় কর্মহীন দুস্থ, গরীব ও অসহায় মানুষের মঝে প্রায় অর্ধলক্ষাধিক নগদ অর্থ খাদ্য সামগ্রী সহায়তা করেছে। উপজেলা যুবলীগের আহ্বায়ক সাজ্জাদুল হক রেজা এই প্রতিবেদককে বলেন, করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের প্রথম থেকেই জনসচেতনতা করে আসছি। এই ভাইরাস মোকাবেলায় তাঁত সমৃদ্ধ বেলকুচি উপজেলার মানুষ কর্মহীন হয়ে পরেছে। নিম্ন আয়ের মানুষ মানবেতর জীবনযাপন করছে। আমি আওয়ামীলীগের ক্ষুদ্র একনিষ্ঠ কর্মী হিসেবে আমার সাধ্যমতো পৌরসভাসহ উপজেলার বিভিন্ন স্থানে নিজ অর্থয়নে কর্মহীন মানুষকে সাহায্য সহযোগীতা করে আসছি এবং যে কোন দুর্যোগে অসহায়দের সাহায্য প্রদান অব্যহত থাকবে। তিনি আরও বলেন, সার্বক্ষণিক জনগণের পাশে ছিলাম এবং আগামীতেও থাকবো। পাশাপাশি জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে না যাওয়া ও করোনা প্রতিরোধে জনসচেতনতা গড়ে তোলাসহ সঠিকভাবে হাত ধোয়া, মাস্ক পরা এবং স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য সবার প্রতি আহ্বান জানান তিনি। এসময় আওয়ামী যুবলীগের নেতৃবৃন্দ সহ গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি ২৯-০৪-২০২০ ১১:০২ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 689 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com