করোনা দূর্যোগে খাবার সহায়তা নিয়ে কর্মহীনদের পাশে ভাইস চেয়ারম্যান রাজু রবিউল ইসলাম রবিঃ বগুড়ার শিবগঞ্জ উপজেলার তরুণ উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা ছাত্রলীগ সভাপতি রিজ্জাকুল ইসলাম রাজুর ব্যক্তিগত উদ্দ্যােগে ৪৭তম ধাপে শিবগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের ৫০জন কর্মহীন মানুষের মাঝে খাবার সহায়তা প্রদান করা হয়েছে। বুধবার দুপুরে সদর ইউনিয়নের সাদুল্যাপুর প্রাথমিক বিদ্যালয় মাঠে বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নির্দেশে রাজুর নিজস্ব তহবিল থেকে ও সেচ্ছাসেবক টিমের সহযোগিতায় এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এসময় উপজেলা ভাইস চেয়ারম্যান রিজ্জাকুল ইসলাম রাজু। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক টিমের সদস্য সাইদুর, রাসেল, শাহেনশাহ্, রায়হান, রনি, চয়ন, উৎফল, মুন্না প্রমূখ। তার এই খাবার সহায়তা নিয়ে কর্মহীনদের পাশে৷ নিরন্তন ছুটে চলার জন্য সারা উপজেলা জুড়ে ইতিবাচক প্রভাব পরিলক্ষিত হচ্ছে। সুশীল সমাজ ও সচেতন মহল তার এই উদ্দ্যােগকে সাধুবাদ জানিয়েছেন।