নওগাঁয় করোনা পজেটিভ আরো ১৬ জন
০৩ মে, ২০২৬ ০৭:৩১ পূর্বাহ্ন

  

নওগাঁয় করোনা পজেটিভ আরো ১৬ জন

নিউজরুম
২৯-০৪-২০২০ ০৫:৩০ অপরাহ্ন
নওগাঁয় করোনা পজেটিভ আরো ১৬ জন

নওগাঁয় গত ২৪ ঘন্টায় আরো ১৬ জনের নমুনায় করোনা পজেটিভ ধরা পড়েছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত ১৭ জন। তাদের সবাই ঢাকা ও নারায়ণগঞ্জ ফেরত ব্যক্তির সংস্পর্শে এসে আক্রান্ত হয়েছেন। বুধবার (২৯ এপ্রিল) সকালে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন নওগাঁ ডেপুটি সিভিল সার্জন ডা. মনজুর মোরশেদ।

তিনি জানান, নওগাঁয় প্রথমে রাণীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক সিনিয়র স্টাফ নার্সের শরীর থেকে সংগ্রহ করা নমুনায় করোনা পজেটিভ পাওয়া যায়। এরপর তার সংস্পর্শে আসা ৬০ জনের নমুনা পাঠানো হয় আইইডিসিআরে। পরীক্ষায় ৫ জনের নমুনা করোনা পজেটিভ বলে জানিয়েছে আইইডিসিআর। এরপর পুরো পরিবারটি লকডাউনে রাখা হয়। এছাড়া করোনা পজেটিভ প্রত্যেকের পরিবার লকডাউন করা হয়েছে।

এদিকে, আক্রান্তরা হলো- নওগাঁর রানীনগরে আক্রান্ত নার্সের স্বামী-সন্তানসহ একই পরিবারের ৫ জন। সাপাহার উপজেলায় ৩ জন, মহাদেবপুর উপজেলায় ২ জন, পোরশা উপজেলায় একজন, মান্দা উপজেলায় ২ জন, এবং আত্রাই উপজেলায় ৩ জন।

ডেপুটি সিভিল সার্জন আরও জানান, নওগাঁ থেকে এখন পর্যন্ত মোট ৭৮৩ জনের নমুনা পাঠানো হয়। এর মধ্যে ৫১৫ জনের রিপোর্ট এসেছে। যার মধ্যে ১৭ জনের পজেটিভ এবং বাকী ২৬৮ জনের রিপোর্ট এখনো আসেনি।


নিউজরুম ২৯-০৪-২০২০ ০৫:৩০ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 150 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com