শিরোনামঃ
স্টাফ করেসপন্ডেন্ট, তাড়াশ ২৯-০৪-২০২০ ০৪:১৮ অপরাহ্ন |
আশরাফুল ইসলাম রনি: সামাজিক দুরুত্ব বজায় রেখে করোনা ভাইরাস জনিত কারনে সিরাজগঞ্জের তাড়াশ উপজেলা হাসপাতালে পুষ্টি মেলার বরাদ্দকৃত অর্থে ৮০ জন কর্মহীন, অসহায় ও দুস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার দুপুরে তাড়াশ উপজেলা হাসপাতাল মাঠে আট ইউনিয়ের ৮০জনকে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। খাদ্য সামগ্রী মধ্যে ছিল চাল, ডাল, আলু, লবন, পেয়াজ, মাস্ক ও সাবান। খাদ্য সামগ্রী বিতরণ করেন তাড়াশ উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মনিরুজ্জামান মনি, উপজেলা নিবার্হী অফিসার (ইউএনও) ইফফাত জাহান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. জামাল উদ্দিন শোভন প্রমুখ।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com