তাড়াশের বিশিষ্ট কবি সাংবাদিক আমজাদুল হক মুন্নুর ইন্তেকাল
১৮ জুন, ২০২৬ ০৩:০৬ পূর্বাহ্ন

  

   শিরোনামঃ

তাড়াশের বিশিষ্ট কবি সাংবাদিক আমজাদুল হক মুন্নুর ইন্তেকাল

সিনিয়র করেসপন্ডেন্ট, তাড়াশ
২৯-০৪-২০২০ ০১:৪৯ অপরাহ্ন
তাড়াশের বিশিষ্ট কবি সাংবাদিক আমজাদুল হক মুন্নুর ইন্তেকাল

এম এ মাজিদ ঃ সিরাজগঞ্জের তাড়াশ প্রেসক্লাবের প্রবীণ সদস্য ,সাবেক সাহিত্য  সম্পাদক ও বিশিষ্ট কবি সাহিত্যিক আমজাদুল হক মুন্নু (৭৩) মঙ্গবার বিকাল ৪টার সময় বাধ্যর্কজনিত কারণে হৃদযন্ত্র ক্রিয়া বন্ধ হয়ে তাড়াশ পৌর সদরের নিজ বাস ভবনে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহে.....রাজেউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ মেয়ে ও ৪ ছেলে সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তাড়াশ কবরস্থান মাঠে  জানাযা শেষে পারিবারিক কবরস্থানে মরহুমের দাফন সম্পন্ন করা হয়েছে। তিনি ৮০’র দশকে বগুড়া থেকে প্রকাশিত বিভিন্ন পত্রিকায় সাংবাদিকতার পাশাপাশি বিভিন্ন স্থানীয় ও জাতীয় পত্রিকায় সাহিত্য বিষয়ক লেখালেখির সাথে জড়িত ছিলেন।  তার মৃত্যুতে সিরাজগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ গাজী ম,ম আমজাদ হোসেন মিলন, তাড়াশ তাড়াশ উপজেলা প্রেসক্লাবের সভাপতি আলহাজ গোলাম রাব্বানী সূর্য, প্রেসক্লাবের সভাপতি সনাতন দাশ , উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহেদ খাঁন জয়সহ  তাড়াশে কর্মরত সকল সাংবাদিকসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে গভীর শোক ও  শোকাহত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানানো হয়।


সিনিয়র করেসপন্ডেন্ট, তাড়াশ ২৯-০৪-২০২০ ০১:৪৯ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 384 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com