শিরোনামঃ
সিনিয়র করেসপন্ডেন্ট, তাড়াশ ২৯-০৪-২০২০ ০১:৪৭ অপরাহ্ন |
এম এ মাজিদ:করোনার প্রভাবে কর্মহীন হয়ে পরা ইমামদের মাঝে সরকারী যাকাত ফান্ড হতে আর্থিক সাহায্য প্রদান করা হয়েছে। বুধবার দুপুরে উপজেলা নিবার্হী অফিসারের অফিস কক্ষে উপজেলার দরিদ্র ইমামদের হাতে ওই সাহায্য তুলেদেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ মো: মনিরুজ্জামান। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার ইফ্ফাত জাহান, সহকারী কমিশনার (ভুমি) মো: ওবায়দুল্লাহ, এফএস হাসান আলী, এমসি মো: আব্দুল মাজিদ প্রমুখ। উল্লেখ্য সরকারী যাকাত ফান্ড হতে ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে উপজেলার হত-দরিদ্র ইমামদের মাঝে ২ হাজার টাকা করে আর্থিক সাহায্য প্রদান করা হয়।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com